Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভুল করে বিএসপির বদলে বিজেপিকে ভোট! আঙুল কেটে ফেললেন দলিত ভোটার

দ্য ওয়াল ব্যুরো: বুয়ার ঝুলিতে না গিয়ে শেষে ভোট গেল কিনা মোদীর ঝুলিতে! তাও একেবারেই বেমক্কা, অসাবধানতাবশত। এমন ভুলের ক্ষমা নেই, মনে মনে গজরাতে গজরাতে শেষে নিজের আঙুলেই এক কোপ বসিয়ে দিলেন দলিত ভোটার। গলগল করে বার হওয়া রক্ত দেখে তাঁর আত্মতুষ্ট

ভুল করে বিএসপির বদলে বিজেপিকে ভোট! আঙুল কেটে ফেললেন দলিত ভোটার

শেষ আপডেট: 17 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বুয়ার ঝুলিতে না গিয়ে শেষে ভোট গেল কিনা মোদীর ঝুলিতে! তাও একেবারেই বেমক্কা, অসাবধানতাবশত। এমন ভুলের ক্ষমা নেই, মনে মনে গজরাতে গজরাতে শেষে নিজের আঙুলেই এক কোপ বসিয়ে দিলেন দলিত ভোটার। গলগল করে বার হওয়া রক্ত দেখে তাঁর আত্মতুষ্টি হয়েছিল কিনা জানা নেই, তবে টুইটারে ভিডিও পোস্ট করে এমন ভুল ভোট দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। ঘটনা উত্তরপ্রদেশের বুলন্দশহরের। শিকরপুর এলাকার বাসিন্দা পবন কুমারের বয়স বছর ২৫। আবদুল্লাপুর হুলাসন গ্রামের বাসিন্দা পবন এ দিন সক্কাল সক্কাল ভোট দিতে গিয়েছিলেন তাঁর এলাকার একটি বুথে। বুলন্দশহরে বিজেপির ভোলা সিংয়ের সঙ্গে জোর টক্কর এসপি-বিএসপি-আরএলডি জোটের যোগেশ শর্মার। পবন যোগেশকেই ভোট দিতেন। তবে বিধি বাম।  বিএসপি-র চিহ্নের বদলে ভুল করে বিজেপি-র চিহ্নে বোতাম টিপে দেন। এত অবধি ঠিক ছিল। ভুল হয়েছে সেটা ঠিক, তাই বলে এত বড় ভুল। নিজেকে শাস্তি দিতে শেষে এক কোপে আঙুলই কেটে ফেলেন পবন। প্রথম দফার মতো উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার ভোটেও লাভ–‌‌ক্ষতির হিসেবে পিছিয়েই আছে বিজেপি। উত্তরপ্রদেশের যে আটটি আসনে ভোট, সেখানে গত বার সব ক’টিই পেয়েছিল বিজেপি। এ বারে মায়াবতী-অখিলেশ- অজিত চৌধরীর জোট বদলে দিয়েছে সমীকরণ। তার সঙ্গে রয়েছে রাহুলের আক্রমণাত্মক চাল, যা বিজেপির সমস্যা বাড়াচ্ছে। মনে করা হচ্ছে, বিজেপি হারাতে পারে ফতেপুর সিক্রি, নাগিনা ও আমরোহা আসনগুলি। মহাজোটের দখলে যেতে পারে নাগিনা ও আমরোহা। কংগ্রেস পেতে পারে ফতেপুর সিক্রি। বিজেপি–‌র দিকে ঝুঁকে হাথরস, মথুরা, বুলন্দশহর ও আলিগড়। মথুরা ছাড়া বাকি ৩টি আসনে প্রার্থী বদল করেছে বিজেপি।

```