
শেষ আপডেট: 12 September 2022 10:37
দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে এসে দলিত (Dalit) নাবালিকাকে (minor) গণধর্ষণ (gang rape) করেছিল দুই যুবক। তারপর নাবালিকার গায়ে আগুন লাগিয়ে (set fire) খুনের চেষ্টার অভিযোগ উঠল যোগীরাজ্যের (Uttarpradesh) দুই যুবকের বিরুদ্ধে। জ্বলন্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তার বাবা। বর্তমানে নাবালিকার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলভিটে গত ৭ সেপ্টেম্বর। জানা গেছে ঘটনার সময় বাড়িতে একাই ছিল নাবালিকা। সেই সুযোগে তার ঘরে ঢুকে তাকে গণধর্ষণ করে দুই যুবক। এরপর তারা ওই নাবালিকার গায়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।
ঘটনার কিছুক্ষণ পর বাড়ি ফিরে এসে মেয়েকে গায়ে আগুন লাগা অবস্থায় অচৈতন্য হয়ে পড়ে থাকতে দেখেন তার বাবা। তৎক্ষণাৎ নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেন তিনি। সেখানে টানা ৩ দিন অচৈতন্য হয়ে থাকার পর অবশেষে শনিবার জ্ঞান ফেরে নাবালিকার। তার দেহের ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আপাতত কিং জর্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। তবে জ্ঞান ফিরলেও তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
গণধর্ষণের বিষয়ে এর আগে কিছুই জানতেন না নাবালিকার বাবা-মা। শনিবার জ্ঞান আসার পর সব কথা বাবা মাকে খুলে বলে নির্যাতিতা। এরপরেই দুই অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। পকসো আইন এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে দুই অভিযুক্তের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই দুই যুবককে আটক করেছে পুলিশ।
যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, ২ শিশু-সহ ৭ জনের মৃত্যু ছত্তীশগড়ে