Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চোর সন্দেহে দলিত যুবককে বিবস্ত্র করে বেদম মার, পুড়িয়ে মারার চেষ্টা যোগী রাজ্যে

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের প্রতাপগড়ের পর এ বার বারাবাঁকি। ফের একবার দলিত যুবককে পুড়িয়ে মারার চেষ্টা হলো। পুলিশ জানিয়েছে, বছর আঠাশের ওই যুবককে প্রথমে জামা কাপড় খুলিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে পেট্রল ঢেলে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

চোর সন্দেহে দলিত যুবককে বিবস্ত্র করে বেদম মার, পুড়িয়ে মারার চেষ্টা যোগী রাজ্যে

শেষ আপডেট: 19 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের প্রতাপগড়ের পর এ বার বারাবাঁকি। ফের একবার দলিত যুবককে পুড়িয়ে মারার চেষ্টা হলো। পুলিশ জানিয়েছে, বছর আঠাশের ওই যুবককে প্রথমে জামা কাপড় খুলিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে পেট্রল ঢেলে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে লখনৌয়ের হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন যুবকের শরীরের ৩০ শতাংশেরও বেশি আগুনে ঝলসে গেছে। বারাবাঁকিতে এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সুজিত কুমার নামে ওই যুবক তাঁর শশুড়বাড়ি থেকে ফিরছিলেন। রঘুপুরা গ্রামের কাছে কুকুরের তাড়া খেয়ে একটি বাড়ির ছাউনির নীচে আশ্রয় নেন। রাতের বেলা অচেনা একজনকে এলাকায় দেখে বেরিয়ে আসে স্থানীয়রা। সুজিতকে জেরা শুরু করে তারা। তাদের হই হট্টোগোলে গ্রামের বাকি লোকজনও বেরিয়ে আসে। সকলে মিলে বেধড়ক মারতে শুরু করে সুজিতকে। গ্রামবাসীদের ওই যুবক জানান, স্ত্রীকে আনতে তিনি শ্বশুরবাড়ি গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরছেন। কিন্তু সুজিতের কথা শুনতে রাজি ছিল না কেউ। বরং গ্রামবাসীরা তাঁকে চোর বদনাম দিয়ে মারধর শুরু করে। পরে জামা কাপড় খুলিয়ে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ইতিমধ্যেই রঘুপুরা গ্রামে গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অর্ধদগ্ধ অবস্থায় সুজিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিফ মেডিক্যাল সুপার (সিভিল হাসপাতাল) আশুতোষ দুবে জানিয়েছেন, যুবকের দুটো পা ঝলসে গেছে। শরীরের অন্যান্য অংশও পুড়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বারাবাঁকি পুলিশ সুপার আকাশ তোমার জানিয়েছেন, তফসিলি জাতি ও উপজাতি আইনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে গণপিটুনি ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। শরণ কুমার, উমেশ ও রাম লখন নামে তিন স্থানীয়কে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে।

```