Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কর্নাটকে মন্দিরে ঢোকার জন্য দলিতকে ভোজের খরচ দিতে হল ১১ হাজার টাকা

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে জানা যায়, কর্নাটকের কুস্তাগিতে এক দলিত পরিবারের (Dalit family) দু'বছরের শিশুসন্তান মন্দিরে ঢুকে পড়েছিল। সেজন্য ওই পরিবারকে জরিমানা দিতে হয়েছে ২৫ হাজার টাকা। এরপরে ফের শোনা গেল কর্নাটকেরই কারাতাগি অঞ্চলে এক দলিত

কর্নাটকে মন্দিরে ঢোকার জন্য দলিতকে ভোজের খরচ দিতে হল ১১ হাজার টাকা

শেষ আপডেট: 25 September 2021 16:22

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে জানা যায়, কর্নাটকের কুস্তাগিতে এক দলিত পরিবারের (Dalit family) দু'বছরের শিশুসন্তান মন্দিরে ঢুকে পড়েছিল। সেজন্য ওই পরিবারকে জরিমানা দিতে হয়েছে ২৫ হাজার টাকা। এরপরে ফের শোনা গেল কর্নাটকেরই কারাতাগি অঞ্চলে এক দলিত মন্দিরে ঢোকার জন্য ১১ হাজার টাকা দিতে বাধ্য হয়েছেন। সেই টাকায় ভোজের আয়োজন করা হয়েছে। পুলিশ সুপার টি শ্রীধর বলেন, "মন্দিরে ঢোকার জন্য এক ব্যক্তি ১১ হাজার টাকা দিতে বাধ্য হয়েছিল। ওই টাকা দিয়ে ভোজের আয়োজন করা হয়। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।" পুলিশ সুপার জানান, কয়েকমাস আগে ওই গ্রামে চুরি হয়। তখন গ্রামের মানুষ সিদ্ধান্ত নেয়, পুরোহিত ছাড়া কেউ মন্দিরে ঢুকতে পারবেন না। কিন্তু গত ১৪ সেপ্টেম্বর ওই দলিত ব্যক্তি মন্দিরে ঢুকে পুজো করেন। পরে তাঁকে ভোজের জন্য ১১ হাজার টাকা দিতে বাধ্য করা হয়। ওই ঘটনায় গ্রেফতার হয়েছে আটজন।

```