Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মন্দিরের বিগ্রহ ছুঁয়ে ফেলার অপরাধ! দলিত পরিবারকে ৬০ হাজার টাকা জরিমানা করল গ্রামবাসীরা

দ্য ওয়াল ব্যুরো: তার অপরাধ, উচ্চবর্ণের মন্দিরে (temple) ঢুকে পড়েছিল সে। শুধু তাই নয়, দেবদেবীর মূর্তি (idol) স্পর্শ করে (touched) ফেলেছিল। এই অপরাধেই এক দলিত (dalit) কিশোরের পরিবারকে ৬০ হাজার টাকা জরিমানা (fined) করা হয়েছে কর্নাটকে। জরিম

মন্দিরের বিগ্রহ ছুঁয়ে ফেলার অপরাধ! দলিত পরিবারকে ৬০ হাজার টাকা জরিমানা করল গ্রামবাসীরা

শেষ আপডেট: 21 September 2022 06:22

দ্য ওয়াল ব্যুরো: তার অপরাধ, উচ্চবর্ণের মন্দিরে (temple) ঢুকে পড়েছিল সে। শুধু তাই নয়, দেবদেবীর মূর্তি (idol) স্পর্শ করে (touched) ফেলেছিল। এই অপরাধেই এক দলিত (dalit) কিশোরের পরিবারকে ৬০ হাজার টাকা জরিমানা (fined) করা হয়েছে কর্নাটকে। জরিমানার অংক পুরোপুরি মিটিয়ে দেওয়া না পর্যন্ত তাদের গ্রামে ঢোকার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে কর্নাটকের কোপ্পাল জেলার মালার তালুকের হুল্লেরাহাল্লি গ্রামে। ওই কিশোরের নাম চেতন বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই গ্রামে কিছুদিন আগেই একটি নতুন মন্দির তৈরি করা হয়েছে। সেই ঘটনা উদযাপন করার জন্য একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই কারণেই মন্দির থাকা বিগ্রহকে বের করে সামনে রাখা হয়।

সেই সময় হঠাৎ করে এসে মন্দিরের ঢুকে পড়ে চেতন। শোভাযাত্রার জন্য বের করে রাখা বিগ্রহকে নিজের মাথায় তুলে নেওয়ার চেষ্টা করে সে। এরপরেই খেপে ওঠে উচ্চবর্ণের গ্রামবাসীরা। চেতনকে সেখান থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় বটেই, তার অপরাধের জন্য দলিত পরিবারটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

চেতনের বাবার রমেশ এবং মা শোভা জানিয়েছেন, তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে জরিমানার টাকা পুরো না দিতে পারা অবধি যেন গ্রামে না ঢোকেন তাঁরা। তাঁরা আরও জানিয়েছেন, এই বিষয়ে প্রতিনিয়ত ফোনে হুমকি দেওয়া হচ্ছে শোভাকে। ঘটনাটি বিষয়ে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তাঁরা।

অটো ড্রাইভার থেকে কমেডি বাদশা! রাজুর আসল নাম কী, কীভাবে তাঁর উত্থান


```