Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহাশ্বেতার ‘দ্রৌপদী’ বাদ দিল দিল্লি ইউনিভার্সিটি, দলিত সাহিত্যে কোপ, ক্ষুব্ধ শিক্ষকমহল

দ্য ওয়াল ব্যুরোঃ মহাশ্বেতা দেবীর ছোটগল্প সিলেবাস থেকে বাদ দিয়ে দিল দিল্লি বিশ্ববিদ্যালয়। যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মহাশ্বেতা দেবীর বিখ্যাত ছোটগল্প ‘দ্রৌপদী’ এতদিন পড়ানো হত দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অনার্সের পঞ্চম সেমেস্টারে। কিন্

মহাশ্বেতার ‘দ্রৌপদী’ বাদ দিল দিল্লি ইউনিভার্সিটি, দলিত সাহিত্যে কোপ, ক্ষুব্ধ শিক্ষকমহল

শেষ আপডেট: 26 August 2021 08:11

দ্য ওয়াল ব্যুরোঃ মহাশ্বেতা দেবীর ছোটগল্প সিলেবাস থেকে বাদ দিয়ে দিল দিল্লি বিশ্ববিদ্যালয়। যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মহাশ্বেতা দেবীর বিখ্যাত ছোটগল্প ‘দ্রৌপদী’ এতদিন পড়ানো হত দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অনার্সের পঞ্চম সেমেস্টারে। কিন্তু সম্প্রতি তা বাদ দেওয়া হয়েছে। এছাড়া আরও দুই দলিত লেখকের লেখাও বাদ দিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়। মহাশ্বেতা দেবীর ‘দ্রৌপদী’ গল্প দলিতদের কথা বলে। ১৯৯৯ সাল থেকে এই গল্প ইংরেজি পাঠ্যক্রমের অন্তর্গত ছিল। আচমকা তা বাদ দেওয়ায় ক্ষুব্ধ শিক্ষক মহলের একাংশ। বুধবারই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। ‘দ্রৌপদী’ গল্পটি বাদ দিয়ে তার বদলে মহাশ্বেতা দেবীর অন্য কোনও গল্পও সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ। বৃস্পতিবার কাউন্সিলের বৈঠকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন সদস্য তাঁদের প্রতিবাদ লিখিত আকারে জমে দিয়েছেন। ইংরেজি সিলেবাসের এই পরিবর্তনকে ‘বর্বর আক্রমণ’ বলে অভিহত করা হয়েছে। অভিযোগ, মহাশ্বেতা ছাড়াও যে দলিত লেখকদের লেখা সিলেবাস থেকে বাদ গিয়েছে তাদের জায়গায় আনা হয়েছে ‘উচ্চবর্ণের’ লেখকের লেখা গল্প। মহাশ্বেতা দেবীর আরও একাধিক বিখ্যাত লেখা, যেগুলি জ্ঞানপীঠ, পদ্মবিভূষণ, সাহিত্য অকাদেমির মতো পুরস্কারে সম্মানিত, সেগুলিকেও সিলেবাসে রাখতে চায়নি কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ইতিহাস, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের মতো বিষয়ের সিলেবাসও হুটহাট বদলে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষকরা। সে বিষয়ে শিক্ষকদের কাউন্সিলের সঙ্গে কোনওরকম আলোচনা করা হয়নি।

```