Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়ি ফিরে ছেলের রক্তাক্ত দেহ দেখলেন মা-বাবা! ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যমৃত্যু

২৬ বছরের অপূর্ব ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। বরাহনগরের আলমবাজারে তাঁদের একটি ফলের দোকান রয়েছে। 

বাড়ি ফিরে ছেলের রক্তাক্ত দেহ দেখলেন মা-বাবা! ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যমৃত্যু

কান্নায় ভেঙে পড়েছেন মৃতের মা-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 13 June 2024 20:01

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: শরীর খারাপ লাগছে বলে দোকানে মা-বাবাকে রেখে বাড়িতে চলে এসেছিল ছেলে। রাতে বাড়ি ফিরে ছেলের রক্তাক্ত দেহ দেখতে পেলেন তাঁরা। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণেশ্বরের মে দিবস পল্লি এলাকায়। পরিবারের দাবি, বাড়িতে ছেলেকে একা পেয়ে খুন করেছে দুই যুবক। তারা ছেলের পূর্ব পরিচিত। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অপূর্ব ঘোষ। ২৬ বছরের অপূর্ব ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। বরাহনগরের আলমবাজারে তাঁদের একটি ফলের দোকান রয়েছে। 

মৃতের মা রিনা ঘোষ জানিয়েছেন, বুধবার তাঁদের সঙ্গে ফলের দোকানেই ছিলেন অপূর্ব। বিকেলে শরীর খারাপ করলে মা-বাবাকে দোকানে রেখে বাড়ি ফিরে যান। রাতে রিনাদেবী ও তাঁর স্বামী বাড়ি ফিরলে দেখেন সদর দরজা খোলা, ভেতরে অপূর্ব রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা বাড়িতে ছুটে আসেন। দক্ষিণেশ্বর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের ধরতে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই করা হচ্ছে। স্থানীয়দের দাবি, অপূর্ব বাড়ি ফেরার পরে সন্ধেবেলায় তাদের বাড়িতে দুই যুবককে ঢুকতে দেখেছিলেন। রাস্তার পাশে ওই দুই যুবক বাইক রেখেছিল। কিছুক্ষণ পরে ওই দুজন বাইক নিয়ে চলে যায়। ওই দুই যুবক মৃতের বন্ধু বলেই স্থানীয়দের অনুমান।

তবে কী কারণে ২৬ বছরের অপূর্বকে খুন হতে হল, সেই বিষয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ। স্থানীয় কাউন্সিলর অরিন্দম ভৌমিক জানিয়েছেন, ওই পরিবার বরাহনগরের বাসিন্দা। তাঁরা কয়েকবছর আগে দক্ষিণেশ্বরে বাড়ি করে থাকতে শুরু করেন। পুলিশ ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে। পাশের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।


```