Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগ

মানুষের অস্তিত্ব ঠিক কোথায়? দক্ষিণদাড়ির মণ্ডপে গেলেই মিলবে উত্তর!

দ্য ওয়াল ব্যুরো: 'মানুষের মধ্যে ভগবান' না 'ভগবানই মানুষ' এই অস্বস্তির সংকট নিয়েই নিজেদের মণ্ডপ (Durga Pujo 2022) সাজিয়েছে উল্টোডাঙার দক্ষিণদাড়ির ইয়ুথ ফোরামের ক্লাব (Dakhindari Youth Forum Club)। মানুষের অস্তিত্ব ঠিক কোথায়? সেটাকেই মূ

মানুষের অস্তিত্ব ঠিক কোথায়? দক্ষিণদাড়ির মণ্ডপে গেলেই মিলবে উত্তর!

শেষ আপডেট: 29 September 2022 12:58

দ্য ওয়াল ব্যুরো: 'মানুষের মধ্যে ভগবান' না 'ভগবানই মানুষ' এই অস্বস্তির সংকট নিয়েই নিজেদের মণ্ডপ (Durga Pujo 2022) সাজিয়েছে উল্টোডাঙার দক্ষিণদাড়ির ইয়ুথ ফোরামের ক্লাব (Dakhindari Youth Forum Club)। মানুষের অস্তিত্ব ঠিক কোথায়? সেটাকেই মূলত জানতে পারবেন এই মণ্ডপে।

এবছর এই ক্লাবের পুজো বাইশ বছরে পড়ল। গত দু'বছর গোটা পৃথিবী যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে তা আজও আতঙ্কের সৃষ্টি করেছে। সেই সময় মানুষের মধ্যে আচার আচরণেও আমূল পরিবর্তন ঘটেছিল।

মানুষ হারিয়েছেন নিজের আপনজনকে। কিছু মানুষ আবার যেভাবে ঝাঁপিয়ে পড়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তা অভাবনীয়। সবকিছু মিলিয়ে মানুষের অস্বস্তি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাই তুলে ধরা হচ্ছে দক্ষিণদাড়িতে। এই ক্লাব পৌরাণিক নানান মূর্তি ও ইটকাঠ দিয়ে গড়ে তুলেছে এই থিম।

এখন থেকেই এই মণ্ডপ ঘিরে মানুষের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মহালয়ার পর থেকেই প্রতিদিনই এই মণ্ডপে ভিড় বাড়ছে। আশা করাই যায় এই মণ্ডপ এক আলোড়ন তৈরি করবে দর্শনার্থীদের মধ্যে।

অষ্টমী-নবমী নয়, কুশিদার জমিদার বাড়িতে কুমারী পুজো হয় দশমীর বিদায়বেলায়


```