Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিজ্ঞাপন করিয়ে টাকা দেয়নি ডেয়ারি সংস্থা, ইকো পার্কের সামনে বিক্ষোভ ক্যাব মালিকদের

দ্য ওয়াল ব্যুরো: বিজ্ঞাপনের জন্য এক দুধ কোম্পানির সঙ্গে চুক্তি হয়ে ছিল শহরের ৮০০ অ্যাপ ক্যাবের মালিক ও চালকের। কথা ছিল, গাড়িতে স্টিকারিং করিয়ে কোম্পানির নাম ছড়িয়ে দিতে হবে। বদলে, প্রতিদিন গাড়ি পিছু ৪ হাজার টাকা করে পাবেন ক্যাব মালিক ও চা

বিজ্ঞাপন করিয়ে টাকা দেয়নি ডেয়ারি সংস্থা, ইকো পার্কের সামনে বিক্ষোভ ক্যাব মালিকদের

শেষ আপডেট: 2 February 2021 11:34

দ্য ওয়াল ব্যুরো: বিজ্ঞাপনের জন্য এক দুধ কোম্পানির সঙ্গে চুক্তি হয়ে ছিল শহরের ৮০০ অ্যাপ ক্যাবের মালিক ও চালকের। কথা ছিল, গাড়িতে স্টিকারিং করিয়ে কোম্পানির নাম ছড়িয়ে দিতে হবে। বদলে, প্রতিদিন গাড়ি পিছু ৪ হাজার টাকা করে পাবেন ক্যাব মালিক ও চালকরা। কিন্তু কোথায় কী? একমাস হয়ে গেলেও এক টাকাও দেয়নি ওই দুধ কোম্পানি। তাই, কোনও সদুত্তর না পেয়ে সোমবার ইকো পার্ক থানা এলাকায় কোম্পানির অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন ক্যাব মালিক ও চালকরা। ক্যাব মালিকদের অভিযোগ, এই ভাবে কয়েক কোটি টাকার প্রতারণা করেছে ওই দুধ কোম্পানি। সিদ্ধা ডেয়ারি ফার্ম নামে ওই দুধের কোম্পানি নিজেদের বিজ্ঞাপন দেওয়ার জন্য গাড়িগুলিতে স্টিকারিং করিয়েছিল। প্রতিদিন গাড়ি পিছু ৪ হাজার টাকা দেওয়ার শর্তে চুক্তি হয়ে ছিল কোম্পানির সঙ্গে। পাশাপাশি গাড়ির নম্বর ও নাম নথিভুক্ত করার জন্য কারও কাছ থেকে ২৫ হাজার, তো কারও কাছ থেকে ৩৫ হাজার টাকা নেয়। বদলে ১ মাস এই বিজ্ঞাপন চালানোর কথা বলে। কিন্তু কথামতো কাজ হয়নি। তাই পাওনা টাকার পেতে কোম্পানির ম্যানেজারকেও ফোন করেছিলেন তাঁরা। কিন্তু অভিযোগ, ফোন ধরেননি ম্যানেজার। তাই গতকাল রাত থেকেই কোম্পানির দফতরের সামনে জড়ো হয়ে বিক্ষোভে ফেটে পড়েন ক্যাব মালিকরা। বিক্ষোভের জেরে ইকো পার্ক সংলগ্ন রাস্তায় যানজট দেখা দেয়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে ছুটে আসতে হয় ইকোপার্ক থানার পুলিশকে। অ্যাপ ক্যাব মালিকদের সঙ্গে কথা বলে পুলিশ। উল্টে মালিকরা দাবি করেন, পুলিশকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই বিক্ষোভ জারি থাকবে। অভিযোগ, এই সময় স্থানীয় শাসকদলের যুবকরা ঘটনাস্থলে এসে গাড়িগুলিতে লাথি মেরে বিক্ষোভ উঠিয়ে নিতে বলে। তাদের সঙ্গে একপ্রস্ত ধস্তাধস্তিও হয় বিক্ষোভকারীদের। বাধ্য হয়ে অবশেষে বিক্ষোভ উঠিয়ে নেন ক্যাব মালিক ও চালকরা।

```