দেশে দৈনিক কোভিড সংক্রমণ কমল, একদিনে মৃত ৩৭৯
দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরশুম শেষ হতে চলেছে। দিওয়ালি আসতে এখনও বেশ দেরি। তার আগে দশমী অর্থাৎ দশেরার লগ্নে দেখা গেল দেশ জুড়ে কোভিড (Covid19) গ্রাফ বেশ কিছুটা নেমেছে। অর্থাৎ উৎসবের মরুশুমে সংক্রমণ নতুন করে ছড়িয়ে পড়ার যে আশঙ্কা করা হচ্ছিল তাতে
শেষ আপডেট: 15 October 2021 05:01
দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরশুম শেষ হতে চলেছে। দিওয়ালি আসতে এখনও বেশ দেরি। তার আগে দশমী অর্থাৎ দশেরার লগ্নে দেখা গেল দেশ জুড়ে কোভিড (Covid19) গ্রাফ বেশ কিছুটা নেমেছে। অর্থাৎ উৎসবের মরুশুমে সংক্রমণ নতুন করে ছড়িয়ে পড়ার যে আশঙ্কা করা হচ্ছিল তাতে খানিক হলেও স্বস্তি দিচ্ছে বৃহস্পতিবারের পরিসংখ্যান।
দশমীর মিষ্টি এবার ঘরেই বানান, রইল সুইট আপ্পের সহজ রেসিপি
শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে পরিসংখ্যান জানিয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮৬২ জন। গতকালের তুলনায় যা বেশ খানিকটা কম।
দেশের দৈনিক সুস্থতার হার এদিন পৌঁছেছে ৯৮.০৭ শতাংশে। এই পরিসংখ্যান গত বছরের মার্চ মাস থেকে শুরু করে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৭৯ জনের। এই নিয়ে দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা পৌঁছল ৪ লক্ষ ৫১ হাজার ৮১৪তে।
গত ২১ দিন ধরে টানা ৩০ হাজারের নীচে রয়েছে দেশের দৈনিক কোভিড সংক্রমণ। এই পরিসংখ্যানকে অনেকেই স্বস্তির বলে মনে করছেন।
তবে অনেকেই সংক্রমণ নতুন করে মাথা চারা দিয়ে ওঠার আশঙ্কাকে ভুলতে পারছেন না। কারণ উৎসবের মরশুমে দেশ জুড়ে কোভিড বিধি অনেকটাই শিথিল রয়েছে। এর মাঝে সংক্রমণ আবার বেড়ে যেতে পারে বলেই মত অনেকের। ভাইরাসের তৃতীয় ঢেউয়ের আশঙ্কাও পিছু ছাড়ছে না।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'