Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সোনারপুরের সোনার দোকানে ডাকাতি, মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠ গয়না!

সোনারপুরের সোনার দোকানে ডাকাতি, মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠ গয়না!

শেষ আপডেট: 13 October 2023 22:32

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ফের রাজ্যে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটল। পুরুলিয়া, রানাঘাটের পর এবার সোনারপুরের এক সোনার দোকানে ভর সন্ধ্যায় তাণ্ডব চালাল ডাকাত দল। মাথায় বন্দুক ঠেকিয়ে গয়না লুঠপাট করে পালায় তারা। 

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় দু'টি বাইকে করে জনা চারেক দুষ্কৃতী আসে ওই সোনার দোকানে। প্রথমে তাদের দেখে সাধারণ ক্রেতা বলেই মনে হয়েছিল। কিন্তু দোকানে ঢুকে আচমকাই বন্দুক বের করে ফেলে তারা। ভয়ে তটস্থ হয়ে যান দোকানিরা ও অন্যান্য খদ্দেররা। বন্দুক মাথায় ঠেকিয়ে লুঠপাট শুরু করে দুষ্কৃতীরা। হাতের সামনে যা পেয়েছে তাই ব্যাগে ভরেই দোকান ছাড়ে তারা।

জানা গেছে, সোনারপুরের বারেন্দ্রপাড়ার একটি সোনার দোকান রয়েছে। পুজোর আগে প্রায়ই ভিড় লেগে থাকে সেখানে। প্রত্যক্ষদর্শীদের দাবি, চারজন দুষ্কৃতী এসে দোকানে ডাকাতি করে। 

স্থানীয় এক অটো চালক, ওই ডাকাতের দলের পিছনে ধাওয়া করলে শূন্যে গুলি ছুড়তে ছুড়তে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়দের ও দোকানিদের বয়ান রেকর্ড করা হয়েছে। 

এই ঘটনার পিছনে কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও সোমবার রাত সাড়ে দশটা পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। সূত্রের খবর, এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।


```