Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা অচিরেই

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বা ডিএ দিন কয়েকের মধ্যেই ঘোষণা হতে চলেছে (DA increase for central government employees)। সরকারি সূত্রে এই খবর জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের ৫৬টি মন্ত্রক এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা মিল

কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা অচিরেই

শেষ আপডেট: 6 August 2023 11:12

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বা ডিএ দিন কয়েকের মধ্যেই ঘোষণা হতে চলেছে (DA increase for central government employees)। সরকারি সূত্রে এই খবর জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের ৫৬টি মন্ত্রক এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা মিলিয়ে প্রায় এক কোটি কর্মচারী বাড়তি হারে ডিএ পাবেন। নয়া হারে ডিএ কার্যকর হবে এ বছরের ১ জুলাই থেকে।

চলতি বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এক দফা ডিএ বৃদ্ধি হয়েছে। তারা চার শতাংশ বর্ধিত হারে ডিএ পাচ্ছেন এ বছরের ১ জানুয়ারি থেকে। ফলে এখন কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মোট ডিএ-র পরিমাণ দাঁড়িয়েছে ৪২ শতাংশ (DA increase for central government employees)।

ডিএ-র পরিমাণ নির্ধারণ হয় বাজার মূল্যের সঙ্গে সমতা রেখে। শ্রম মন্ত্রকের শিমলায় অবস্থিত লেবার ব্যুরো প্রতিমাসে এই কাজ করে থাকে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ওই সংস্থা ছয়মাসের গড় হিসাবে পেশ করে থাকে। গত ৩১ জুলাই তারা তিন শতাংশের সামান্য বেশি হারে ডিএ ঘোষণা করেছে। তারপরই কেন্দ্রীয় সরকারের কর্মী মন্ত্রক কর্মচারী সংগঠনগুলির সঙ্গে আলোচনা শুরু করে।

রেল কর্মচারীদের বৃহত্তম সংগঠন অল ইন্ডিয়া রেলওয়েম্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র জানিয়েছেন, কর্মচারী সংগঠনগুলির তরফে চার শতাংশ পয়েন্ট মহার্ঘভাতা বৃদ্ধির দাবি করা হয়েছিল৷ কিন্তু সরকারের তরফে বলা হয়েছে, তিন শতাংশ বৃদ্ধি করা হবে। বর্তমান কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্তদেরও ডিয়ারনেস রিলিফ তিন শতাংশ বৃদ্ধি করা হবে।

https://youtu.be/vMphnjmG9yg

আরও পড়ুন: কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের আত্মহত্যায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, কমিটি গড়ল ইউজিসি


```