Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল, সুবিধা পাবেন পেনশনভোগীরাও

দ্য ওয়াল ব্যুরো: পেট্রল, ডিজেল থেকে শুরু করে সমস্ত রকম জ্বালানির খরচ বাড়ছে। তা নিয়ে মধ্যবিত্ত, চাকরিজীবীদের উষ্মাও বাড়ছে পাল্লা দিয়ে। এহেন পরিস্থিতিতে বুধবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ তথা মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র

DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল, সুবিধা পাবেন পেনশনভোগীরাও

শেষ আপডেট: 30 March 2022 09:03

দ্য ওয়াল ব্যুরো: পেট্রল, ডিজেল থেকে শুরু করে সমস্ত রকম জ্বালানির খরচ বাড়ছে। তা নিয়ে মধ্যবিত্ত, চাকরিজীবীদের উষ্মাও বাড়ছে পাল্লা দিয়ে। এহেন পরিস্থিতিতে বুধবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ তথা মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার।

মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ৩ শতাংশ ডিএ বাড়বে।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় ৫০ লক্ষ। সেই সঙ্গে ৬৫ লক্ষ পেনশনভোগী রয়েছেন। কেন্দ্রের এই ঘোষণায় তাঁদের কিছুটা সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বছরে দু’বার ডিএ বাড়ানো হয়। কিন্তু কোভিডের কারণে মাঝে প্রায় দেড় বছর ডিএ বাড়েনি। তার পর গত বছর জুলাইয়ে ডিএ ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হয়েছিল। এ বার তা বাড়িয়ে ৩১ শতাংশ করল কেন্দ্র।

কেন্দ্র ডিএ বাড়ানোর ফলে বাংলায় রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে এ ব্যাপারে আগ্রহ বাড়বে বলেই মনে করছেন অনেকে। এমনিতেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে ক্ষোভের শেষ নেই। কেন্দ্রের ঘোষণার পর নবান্নের উপর তাই চাপ বাড়তে পারে।

ব্যাগ থেকে বোম বের করে সিকিউরিটি ক্যাম্পে ছুড়লেন রহস্যময়ী! রোমহর্ষক ফুটেজ প্রকাশ্যে


```