Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিলিন্ডার ফেটে আগুন দুর্গাপুরে ইন্ডিয়ান অয়েলের আবাসনে, আহত ফ্ল্যাটের চার বাসিন্দা

নিউ টাউনশিপ থানা এলাকার ইন্ডিয়ান অয়েলের আবাসনের একটি ফ্ল্যাটের তিনতলায় সিলিন্ডার ফেটে আগুন লাগে। আবাসনের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। বাসিন্দারা ছোটাছুটি শুরু করে দেন।

সিলিন্ডার ফেটে আগুন দুর্গাপুরে ইন্ডিয়ান অয়েলের আবাসনে, আহত ফ্ল্যাটের চার বাসিন্দা

শেষ আপডেট: 6 March 2024 17:11

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ইন্ডিয়ান অয়েলের আবাসনে গ্যাস সিলিন্ডার ফেটে আহত হলেন চারজন। বুধবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউ টাউনশিপ থানা এলাকার ইন্ডিয়ান অয়েলের আবাসনের একটি ফ্ল্যাটের তিনতলায় সিলিন্ডার ফেটে আগুন লাগে। আবাসনের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। বাসিন্দারা ছোটাছুটি শুরু করে দেন। ওই বহুতলের বাসিন্দারা অনেকেই নীচে নেমে আসেন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে নামে। পরে দমকলবাহিনী আবাসনের আগুন নেভানোর চেষ্টা শুরু করে। মারাত্মক জখম অবস্থায় চারজনকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায় তারা। 

জানা গিয়েছে, ওই আবাসনের ৩০৪ নম্বর ফ্ল্যাটে এক পরিবারের বসবাস রয়েছে। সেই পরিবারে তিনজন সদস্য। তাঁদের মধ্যে একজন গর্ভবতী মহিলা রয়েছেন। কয়েকদিন আগে তাঁদের বাড়িতে দুই আত্মীয় এসেছেন। ওই বাড়িতে এক শিশু রয়েছে। এদিন দুপুরের রান্নার সময়ে গ্যাস সিলিন্ডার ফেটে যায়। গোটা ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে। ওই ফ্ল্যাটের বসবাসকারী সদস্যদের তিনজন বাসিন্দা আহত হন। সঙ্গে পাশের ৩০৩ নম্বর ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ায় একজন আহত হন। আহতদের মধ্যে একজন কিশোর, দুজন মহিলা ও এক প্রৌঢ়া।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, "দুপুরে সকলে বাড়িতেই ছিলাম। আচমকাই বোমা ফাটার শব্দের মতো বিকট শব্দ শুনতে পাই। গোটা আবাসন কেঁপে ওঠে। পড়ে বুঝতে পারি আবাসনের একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার ফেটেছে। সিঁড়ি থেকে নামার সময় গোটা বহুতল ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছিল। আমরা নীচে নেমে আসার পর দমকল ও পুলিশে খবর দিয়েছিলাম।"

দমকলের এক কর্মী জানিয়েছেন, তাঁরা ঘটনাস্থলে পৌঁছন মাত্রই আগুন নেভাতে নেমে পড়েন। তার আগেই পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ হাত লাগিয়েছিল। কয়েকজন সিভিক পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ওই পরিবারের সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে ছিল।  


```