Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাছ উপড়ে, ছাদ উড়িয়ে দাপট বাড়াচ্ছে তিতলি, ওড়িশায় প্রায় বন্ধ সড়ক-রেল-বিমান

দ্য ওয়াল ব্যুরো: গতি বাড়াচ্ছে তিতলি! আর তার দাপটে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে ওড়িশায়। অন্ধ্রও পুরোপুরি নিরাপদ নয়। স্থানীয় সূত্রের খবর, গোপালপুর সৈকতে আছড়ে পড়া তিতলির জেরে প্রবল ঝড় শুরু হয় কাকভোর থেকেই। উপকূল সংলগ্ন এলাকায় সতর্কতা আগে থেক

গাছ উপড়ে, ছাদ উড়িয়ে দাপট বাড়াচ্ছে তিতলি, ওড়িশায় প্রায় বন্ধ সড়ক-রেল-বিমান

শেষ আপডেট: 11 October 2018 04:34

দ্য ওয়াল ব্যুরো: গতি বাড়াচ্ছে তিতলি! আর তার দাপটে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে ওড়িশায়। অন্ধ্রও পুরোপুরি নিরাপদ নয়। স্থানীয় সূত্রের খবর, গোপালপুর সৈকতে আছড়ে পড়া তিতলির জেরে প্রবল ঝড় শুরু হয় কাকভোর থেকেই। উপকূল সংলগ্ন এলাকায় সতর্কতা আগে থেকেই জারি ছিল বলে প্রাথমিক ভাবে খুব বিপদের মুখে পড়েনি কেউ। কিন্তু একটু বেলা বাড়তেই ঝড়ের দাপট বেশ বাড়ে। সব চেয়ে সমস্যা হয় পরিবহণ ব্যবস্থায়। কিছু ট্রেন বাতিলের খবর আগেই ছিল, ঝড়ে তার ছিঁড়ে যাওয়ায় আরও কিছু ট্রেন মাঝপথে বিকল হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বিমান পরিষেবাও। ওড়িশা ও অন্ধ্রের বেশ কয়েকটি বিমান বাতিল হয়েছে। পুরীতে ইন্ডিগোর পাঁচটি বিমান উড়ান নিতে পারেনি। গোপালপুর ও বেরহামপুর অঞ্চলের রাস্তার ধারের বেশ কিছু মাটির বাড়ি ভেঙে গিয়েছে। গঞ্জামে উড়ে গিয়েছে টিনের চাল। গোটা রাজ্যে অসংখ্য গাছ উপড়ে যাওয়ায় পথঘাট রুদ্ধ। গঞ্জাম, পুরী, খুরদা, জগৎসিংপুরে তীব্র ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টিও। রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক নির্দেশ দিয়েছেন উপকূল এলাকা সম্পূর্ণ খালি করে দিতে। প্রশাসনিক নির্দেশে প্রস্তুত রয়েছে দুর্যোগ মোকাবিলা দল, সেনা, র‌্যাফ। আবহাওয়া দফতর সূত্রের খবর, তিতলির জেরে প্রবল বৃষ্টিপাত হওয়ায় বন্যার আশঙ্কাও রয়েছে রাজ্যে।

```