Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তুমুল বৃষ্টি চেন্নাইতে, শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে 'সিভিয়ার সাইক্লোন' নিভার, আছড়ে পড়বে আজ রাতেই

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার থেকে বৃষ্টি থামার নাম নেই চেন্নাইতে। আজ সকাল থেকে মুষলধারে বৃষ্টি নেমেছে দক্ষিণের উপকূলবর্তী জেলাগুলিতে। শক্তি বাড়িয়ে ক্রমশই এগিয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার। এখন আর তাকে শুধু সাইক্লোন বলা চলে না, দাপট এতটাই বেড়েছে যে

তুমুল বৃষ্টি চেন্নাইতে, শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে 'সিভিয়ার সাইক্লোন' নিভার, আছড়ে পড়বে আজ রাতেই

শেষ আপডেট: 24 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার থেকে বৃষ্টি থামার নাম নেই চেন্নাইতে। আজ সকাল থেকে মুষলধারে বৃষ্টি নেমেছে দক্ষিণের উপকূলবর্তী জেলাগুলিতে। শক্তি বাড়িয়ে ক্রমশই এগিয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার। এখন আর তাকে শুধু সাইক্লোন বলা চলে না, দাপট এতটাই বেড়েছে যে নিভার এখন অতি প্রবল ঘূর্ণিঝড় বা ‘সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম।’ মৌসম ভবন বলছে আজ রাতের মধ্যে তামিলনাড়ুর মামল্লপুরম (চেন্নাই থেকে ৫৬ কিলোমিটার দূরে) ও পুদুচেরির কারাইকালে সবেগে আছড়ে পড়বে নিভার। গতিবেগ হবে ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার।
ঝড়ের অবস্থান এখন কোথায়:
মৌসম ভবন জানাচ্ছে, আজ সকাল সাড়ে ১১টা অবধি দেখা গেছে কুড্ডালোর থেকে ১৮০ কিলোমিটার, পুদুচেরি থেকে ১৯০ কিলোমিটার ও চেন্নাই থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় নিভার। ১১ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে এগোচ্ছে। মধ্যরাতের মধ্যেই আছড়ে পড়বে তামিলনাড়ু ও পুদুচেরিতে। Cyclone Nivar LIVE: Very severe storm in Tamil Nadu, Puducherry at midnight | Business Standard News চেন্নাইয়ের রিজিওনাল মেটিওরোলজিক্যাল সেন্টার জানাচ্ছে, আগামীকাল অবধি উপকূলবর্তী এলাকাগুলিতে তুমুল বৃষ্টি হবে। জল বাড়বে চেন্নাইয়ের আদ্যার নদীতে। নিচু এলাকাগুলি থেকে লোকজনকে সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে। তামিলনাড়ুর কুড্ডালোর জেলা থেকে কম করেও হাজার দুয়েক মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। https://twitter.com/Indiametdept/status/1331538043723935747 ঘূর্ণিঝড়ের নিশানা আসলে তামিলনাড়ু। ঝড়ের ল্যান্ডফল হবে সেখানেই। ক্ষয়ক্ষতির সম্ভাবনাও বেশি। তাই আগে থেকেই দুর্যোগ মোকাবিলার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী পলানিস্বামী। নিভার অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়বে, তাই সমুদ্রে ঢেউয়ের উচ্চতা বাড়বে। ফুলেফেঁপে উঠবে সমুদ্র। আবহাওয়াবিদরা সতর্ক করছেন, বঙ্গোপসাগরের পশ্চিম ও দক্ষিণপশ্চিম উপকূলে ঝড়ের দাপট বেশি দেখা যাবে। ওইসব এলাকাগুলি থেকে আগেই সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। https://twitter.com/Indiametdept/status/1331531858325094402 তামিলনাড়ু ও পুদুচেরিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। হাওয়া অফিস জানাচ্ছে, আজই ২০ সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে তামিলনাড়ুতে। উত্তরের জেলাগুলিতে ২৪ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি (৬৪ থেকে ১১৫ মিলিমিটার) হবে তেলঙ্গানা, অন্ধ্র উপকূল ও দক্ষিণ কর্নাটকে। সিভিয়ার সাইক্লোনের প্রভাব পড়বে ছত্তীসগড় ও ওড়িশাতেও। আগামীকাল থেকে ২৭ তারিখ অবধি এই দুই রাজ্যেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। Image তামিলনাড়ুতে লাল সতর্কতা জারি হয়েছে। পুদুচেরিতে ১৪৪ ধারা চলছে গতকাল থেকেই। মঙ্গলবার থেকেই তামিলডনাড়ুতে বন্ধ করে দেওয়া হয়েছে আন্তঃজেলা বাস পরিষেবা। বাতিল হয়েছে ট্রেন। জাতীয বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৮০টি দল নামানো হয়েছে, যার মধ্যে ২০টি দল মোতায়েন হয়েছে তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলবর্তী এলাকাগুলিতে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পলানিস্বামী ও পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী টুইট করে জানিয়েছেন, আগামী তিনদিন তামিলনাড়ুর ১৩টি জেলায় স্কুল, কলেজ, অফিস সব বন্ধ থাকবে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিপর্যয় মোকাবিলায় সবরকম সাহায্য দিতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার। মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিভার এখন উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। যাত্রাপথেই একটু একটু করে শক্তি বাড়ছে তার। পুদুকোট্টাই, থাঞ্জাভুর, তিরুভারুর, কারাইকাল, নাগাপাট্টিনাম, কুড্ডালোর, আরিয়ালুর ও পেরাম্বুতে ঝড়ের দাপট বেশি দেখা যাবে। তিরুভান্নামালাই, চেঙ্গালপাট্টু ও কারাইকালের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। অন্ধ্রের উপকূল, নেল্লোর ও চিত্তোর জেলায় আগামীকাল অবধি অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসম ভবন।

```