Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘূর্ণিঝড় মোখায় মৃত্যু বাড়ছে মায়ানমারে, বাংলাদেশে ঝড় বৃষ্টির তাণ্ডব চলছেই

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকাল থেকেই মোখার তাণ্ডবে একপ্রকার লন্ডভন্ড বাংলাদেশ, মায়ানমারের (Cyclone Mocha number of death in increasing in Myanmar) বহু এলাকা। তবে বাংলাদেশের প্রশাসন আগে থেকেই উপযুক্ত ব্যবস্থা নেওয়ায় বাংলাদেশের সামগ্রিক ক্ষয়ক্

ঘূর্ণিঝড় মোখায় মৃত্যু বাড়ছে মায়ানমারে, বাংলাদেশে ঝড় বৃষ্টির তাণ্ডব চলছেই

শেষ আপডেট: 17 May 2023 02:17

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকাল থেকেই মোখার তাণ্ডবে একপ্রকার লন্ডভন্ড বাংলাদেশ, মায়ানমারের (Cyclone Mocha number of death in increasing in Myanmar) বহু এলাকা। তবে বাংলাদেশের প্রশাসন আগে থেকেই উপযুক্ত ব্যবস্থা নেওয়ায় বাংলাদেশের সামগ্রিক ক্ষয়ক্ষতি মায়ানমারের তুলনায় অনেক কম বলেই মনে করা হচ্ছে। যদিও মোখার প্রভাবে ঝড় বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত চলেছে গোটা বাংলাদেশ (Bangladesh still faces thunderstorm) জুড়েই।

শেষ পাওয়া খবর অনুযায়ী মায়ানমারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জন। মায়ানমারের রাখাইন প্রদেশের সিতওয়া শহরে সবচেয়ে বড় আঘাত হেনেছে মোখা। এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে। প্রায় ১৯৫ কিলোমিটার বেগে ধেয়ে আসা মোখার তাণ্ডবে ইতিমধ্যেই বিপর্যস্ত মায়ানমারের জনজীবন।

অন্যদিকে বাংলাদেশে ঝড়ের আগেই কক্সবাজার এলাকার প্রায় ৫ লক্ষেরও বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল নিরাপদ আশ্রয়ে। তবুও ঝড়ের তাণ্ডবে আহত হয়েছেন অন্তত ১১ জন। বাংলাদেশের স্কুল, কলেজে অনির্দিষ্ট কালের ছুটি ঘোষণা করা হয়েছে ঝড়ের কারণে। পাশাপাশি স্থগিত রাখা হয়েছে বাংলাদেশের একাধিক পরীক্ষাও।

প্রসঙ্গত, মোখার প্রভাবে মঙ্গলবারও ঢাকায় প্রবল ঝড় বৃষ্টি হয়েছে। প্রায় ৭৮ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির কথা জানা যাচ্ছে। রাজধানী ঢাকা ছাড়াও রংপুর ও সাতক্ষীরাতেও প্রবল বেগে আছড়ে পড়েছে কালবৈশাখী। অর্থাৎ মোখার লেজের ঝাপটায় চলতি সপ্তাহে আরও কিছুদিন এমন ঝড়বৃষ্টি চলবে বলেই মনে করছে আবহাওয়া দফতর।

ঈশান কোণে মেঘ জমেছে, কালবৈশাখী আসছে ঝেঁপে? বাজ পড়বে নাকি, বলে দেবে দামিনী অ্যাপ


```