Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তাপপ্রবাহ আছড়ে পড়তে চলেছে, তিন দিন ধরে জ্বলবে এই রাজ্য

দ্য ওয়াল ব্যুরো: রবিবার দুপুরেই ঘূর্ণিঝড় মোখা (Cyclone Mocha) আছড়ে পড়েছে মায়ানমার উপকূলে। সে দেশে ইতিমধ্যেই ঝড়ের দাপটে প্রাণ গেছে তিনজনের। বিপুল ক্ষয়ক্ষতিও হয়েছে বলে সূত্রের খবর। একই অবস্থা বাংলাদেশেও। কিন্তু সেই ঘূর্ণিঝড়ের কারণেই

তাপপ্রবাহ আছড়ে পড়তে চলেছে, তিন দিন ধরে জ্বলবে এই রাজ্য

শেষ আপডেট: 14 May 2023 15:31

দ্য ওয়াল ব্যুরো: রবিবার দুপুরেই ঘূর্ণিঝড় মোখা (Cyclone Mocha) আছড়ে পড়েছে মায়ানমার উপকূলে। সে দেশে ইতিমধ্যেই ঝড়ের দাপটে প্রাণ গেছে তিনজনের। বিপুল ক্ষয়ক্ষতিও হয়েছে বলে সূত্রের খবর। একই অবস্থা বাংলাদেশেও। কিন্তু সেই ঘূর্ণিঝড়ের কারণেই গত কয়েকদিন ধরে তাপপ্রবাহে (heatwave) পুড়ছে বাংলা। সপ্তাহ আনতে তাপমাত্রা খানিক কমলেও আপেক্ষিক আর্দ্রতার জেনে নাকাল রাজ্যবাসী। সোমবার থেকে নাকি ফের শুরু হবে তাপপ্রবাহ। তবে শুধু বাংলাই নয়, তাপপ্রবাহে পুড়বে দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশও (heatwave in Andhra Pradesh), এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। টানা ৩ দিন গরম হাওয়ায় কাহিল হবেন সেখানকার মানুষ।

অন্ধ্রপ্রদেশ রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডিরেক্টর বি আর আম্বেদকর শনিবার জানিয়েছেন, রবি থেকে মঙ্গলবার পর্যন্ত প্রবল তাপপ্রবাহ চলবে রাজ্যজুড়ে। রবিবার রাজ্যের ১৩৬টি মণ্ডলে চলবে তারপর প্রবাহ। সোমবার পুড়বে ১৫৩টি মণ্ডল।

শনিবার নান্দিয়ালা জেলার গোসপাদুতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব গোদাবরী জেলার রাজানগরম এবং সীতানগরম মণ্ডলে সর্বোচ্চ ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন বি আর আম্বেদকর।

গ্রীষ্মকালীন পরিস্থিতি বিবেচনা করে তিনি বলেন, তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে প্রশাসনকে প্রয়োজনমতো সতর্কতা জারি করা সহ দরকারি সমস্ত নির্দেশিকা দেওয়া রয়েছে। তিনি আরও জানিয়েছেন, প্রয়োজনে মানুষ ১০৭০, ১১২ এবং ১৮০০৪২৫০১০১ ডায়াল করে বিপর্যয় মোকাবিলা দফতরের টোল-ফ্রি নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করতে পারে।

মাতৃদিবসে মাকে দারুণ উপহার, আইএসসিতে ৯৯ শতাংশ পেল হাওড়ার সিদ্ধার্থ


```