Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘণ্টায় ১০০ কিলোমিটারে তাণ্ডব দেখাবে মিগজাউম! মঙ্গলেই ল্যান্ডফল, ভারী বৃষ্টি কোথায়

আলিপুর সূত্রে খবর, অত্যন্ত দ্রুত গতি বাড়াচ্ছে নিম্নচাপটি। আগামীকাল অর্থাৎ ২ তারিখ সেটি ঘূর্ণঝড় মিগজাউমে পরিণত হবে।

ঘণ্টায় ১০০ কিলোমিটারে তাণ্ডব দেখাবে মিগজাউম! মঙ্গলেই ল্যান্ডফল, ভারী বৃষ্টি কোথায়

শেষ আপডেট: 2 December 2023 11:05

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরে শহরে শীত গায়েব হয়েছে। নভেম্বরে দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে বেশ খানিকটা ঠান্ডা পড়েছিল। গরম জামা বেরিয়ে আসছিল আলমারি থেকে। কিন্তু তারপরেই ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কার কথা জানিয়েছিল হাওয়া অফিস। সেই আশঙ্কা সত্যি করে বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ যা ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ৩ ডিসেম্বর তা ঘূর্ণিঝড় মিগজাউমে পরিণত হতে চলেছে বলে জানা গেছে। 

আলিপুর সূত্রে খবর, অত্যন্ত দ্রুত গতি বাড়াচ্ছে নিম্নচাপটি। আগামীকাল অর্থাৎ ২ তারিখ সেটি ঘূর্ণঝড় মিগজাউমে পরিণত হবে। তারপরের দিন তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে তাণ্ডব শুরু করবে সেটি। ৫ তারিখ, অর্থাৎ মঙ্গলবার দুপুরে ল্যান্ডফল হবে মিগজাউমের। সেই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বচ্চ ৯০-১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। 

ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকায় সোমবার থেকেই ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। মঙ্গলবার ল্যান্ডফলের সময় ওড়িশাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও আলিপুর সূত্রে খবর, কলকাতা সহ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায় রবিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আপাতত তাপমাত্রা একই রকম থাকবে। উত্তরবঙ্গেও আপাতত নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই। ফলে জাঁকিয়ে শীত এখনই যে পড়ছে না, তা স্পষ্ট।


```