Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ক্রমশ স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’, বর্তমানে অবস্থান কোথায়? কী জানাল আলিপুর

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করতে পারে বলে খবর।

ক্রমশ স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’, বর্তমানে অবস্থান কোথায়? কী জানাল আলিপুর

ফাইল ছবি

শেষ আপডেট: 24 October 2024 07:48

দ্য ওয়াল ব্যুরো: সময় যত গড়াচ্ছে, ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। পূর্ব-মধ্য এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে চলেছে। বর্তমানে ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে

আলিপুর আবহাওয়া দফতরের শেষ আপডেট, বর্তমানে ওড়িশার ধামারা থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এবং পারাদ্বীপ থেকে ৪২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে ঘূর্ণিঝড়। বাংলা ও ওড়িশায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা। কলকাতায় ৬০ থেকে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করতে পারে বলে খবর। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে। তবে শুক্রবার ঝড়ের গতিবেগ কিছুটা কমতে পারে। ওই দিন সকালে ৯৫ থেকে ১০৫ কিলোমিটার পর্যন্ত ঝড় চলতে পারে বলে খবর তবে রাতে ঝড়ের গতি কমে হবে ৬৫ থেকে ৭৫ কিলোমিটার।

সময় যত এগোচ্ছে ঝড়ের গতি পাল্লা দিয়ে বাড়ছে। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ইতিমধ্যে ওড়িশার একাধিক জায়গায় শুরু হয়েছে দমকা হাওয়া। যার গতি হতে পারে ঘণ্টায় ১১৫ কিলোমিটার। বৃহস্পতিবার রাত পর্যন্ত সমুদ্রের উপর ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার।

এদিকে বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদ দক্ষিণ বন্ধ ট্রেন চলাচল। বাতিল বহু দূরপাল্লার ট্রেন। শনিবার পর্যন্ত ৯ জেলায় স্কুল, কলেজ বন্ধের কথা ঘোষণা করা হয়েছে। ভয়াবহ দুর্যোগের আশঙ্কায় আজ সন্ধে ৬টা থেকে ১৫ ঘণ্টা কলকাতায় উড়ানও বন্ধ। শুক্রবার সকাল ৯টা থেকে ফের শুরু পরিষেবা।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও ঝাড়গ্রামেও ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। এই জেলাগুলিতে ২৫ অক্টোবর ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৬ অক্টোবর তথা শুক্রবারও কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।


```