Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

'বিপর্যয়' আরও শক্তিশালী, উত্তাল সমুদ্র, দেশের তিন রাজ্যে জারি সতর্কতা

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় 'বিপর্যয়' আরও শক্তিশালী হয়েছে গত ২৪ ঘণ্টায়। ভূপৃষ্ঠের দিকে তীব্র গতিতে এগিয়ে আসছে। শনিবার মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি অর্জন করবে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই তিন রাজ্যের সতর্কতা জারি করা হয়েছে।

'বিপর্যয়' আরও শক্তিশালী, উত্তাল সমুদ্র, দেশের তিন রাজ্যে জারি সতর্কতা

শেষ আপডেট: 10 June 2023 05:36

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় 'বিপর্যয়' আরও শক্তিশালী হয়েছে গত ২৪ ঘণ্টায়। ভূপৃষ্ঠের দিকে তীব্র গতিতে এগিয়ে আসছে। শনিবার মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি অর্জন করবে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই তিন রাজ্যের সতর্কতা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের অবস্থান কোথায়? মৌসম ভবন জানিয়েছে, পশ্চিম গোয়া থেকে ৬৯০ কিলোমিটার দূরে রয়েছে এখন 'বিপর্যয়'। আর মুম্বইয়ের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম মুম্বই থেকে ৬৪০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়টি রয়েছে। মৌসম ভবন জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৪৫-১৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।

'বিপর্যয়'-এর কারণে আগেভাগেই দেশের তিন রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। কর্নাটক, গোয়া ও মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং। এই এলাকার ওপর দিয়ে প্রবল বেগে ঝড় বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মৌসম ভবন জানিয়েছে, দেশের পশ্চিম ও দক্ষিণ উপকূলে ঝড়ের প্রভাব বেশি পড়বে। আগামী ৩-৪ দিন সাগরের মধ্যে হাওয়ার গতিবেগ হতে পারে ১৩৫-১৪৫ কিলোমিটার থেকে ১৬০ কিলোমিটার পর্যন্ত। গুজরাতের মৎস্যজীবীদের ১৪ জুন পর্যন্ত আরব সাগরে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, মহারাষ্ট্র, গোয়া এবং গুজরাতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। উত্তর কেরল, কর্নাটক, গোয়া উপকূলে মূলত তাণ্ডব চালাবে সাইক্লোন। এর জেরা আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টি চলবে এইসব জায়গায়।

উত্তরে বর্ষা ঢুকছে ২৪ ঘণ্টায়, আকাশ অংশত মেঘলা থাকলেও দক্ষিণে বৃষ্টি নয় আজ


```