Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য করতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ভুলেও মোবাইলে এই নম্বর ডায়াল করবেন না, মুহূর্তে ফাঁকা হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট

অফিসের কাজে ব্যস্ত ছিলেন। আচমকা কাস্টমার কেয়ারের ফোন। হ্যালো বলতেই ওপাশ থেকে ভেসে এল, ‘আপনার একটা অর্ডার ছিল। ডেলিভারি বয় ঠিকানা খুঁজে পাচ্ছেন না। আপনি যদি একবার যোগাযোগ করে নেন।’

ভুলেও মোবাইলে এই নম্বর ডায়াল করবেন না, মুহূর্তে ফাঁকা হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট

শেষ আপডেট: 27 November 2023 13:44

দ্য ওয়াল ব্যুরো: অফিসের কাজে ব্যস্ত ছিলেন। আচমকা কাস্টমার কেয়ারের ফোন। হ্যালো বলতেই ওপাশ থেকে ভেসে এল, ‘আপনার একটা অর্ডার ছিল। ডেলিভারি বয় ঠিকানা খুঁজে পাচ্ছেন না। আপনি যদি একবার যোগাযোগ করে নেন।’

যুবক রাজি হতে কাস্টমার কেয়ারের তরফে তাঁকে ডেলিভারি বয়ের নম্বর দেওয়া হয়। কল সরাসরি যাতে পিবিএক্সে না চলে যায় তাই নম্বরের আগে ‘স্টার ৪০১ স্টার’ লিখে ডায়াল করার জন্য কাস্টমার কেয়ারের তরফে ওই য়ুবককে বলা হয়।

সরল মনে কাস্টমার কেয়ারের কথা বিশ্বাস করে ‘স্টার ৪০১ স্টার’ এর পর সংশ্লিষ্ট নম্বর ডায়াল করেন যুবক। কিন্তু কথা হয়নি। লাইন ব্যস্ত ভেবে নিজের কাজে মন দিয়েছিলেন ওই যুবক। কিছুক্ষণের মধ্যেই তিনি একটি ই-মেল পান। ই-মেল দেখে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা! অথচ মোবাইলে কোনও মেসেজ আসেনি।

রবিবার এমনই প্রতারণার শিকার হয়েছে সল্টলেকের একটি সংস্থার কর্মী। সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ওই যুবক প্রথম নন, এর আগেও একইভাবে আরও অনেকে সাইবার প্রতারণার শিকার হয়েছেন।

কীভাবে হয় এই প্রতারণা? পুলিশ ও সাইবার বিশেষজ্ঞরা বলছেন, ‘স্টার ৪০১ স্টার’ এই নম্বরটি মোবাইল গ্রাহকদের অনেকের কাছে খুবই চেনা। নিজের মোবাইল নম্বর থেকে অন্য মোবাইল নম্বরে কল ‘ফরওয়ার্ড’ করতে হলে এই ‘স্টার ৪০১ স্টার’ ডায়াল করতে হয়। এক্ষেত্রে সাইবার প্রতারকরা ‘স্টার ৪০১ স্টার’ নম্বরটিকে এমনভাবে হ্যাক করেছে যে ওই নম্বরে ডায়াল করলেই প্রতারকদের নম্বরে ফরওয়ার্ড হয়ে যাচ্ছে ফোনকল।

অনলাইনে বেশি টাকা তুলতে গেলে যে ওটিপি যায়, তাও যাচ্ছে প্রতারকদের নিয়ন্ত্রণে থাকা ওই মোবাইলে। সাইবার জালিয়াতির এই প্রযুক্তি এতটাই আধুনিক যে অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে গেলেও তার কোনও মেসেজ যাচ্ছে না গ্রাহকের কাছে। পরিবর্তে প্রতারকের হ্যাক করা নম্বরে চলে যাচ্ছে মেসেজ সহ যাবতীয় তথ্য। ফলে প্রতারণার শিকার হওয়ার বহু সময় পর গ্রাহক জানতে পারছেন বিষয়টি। 

পুলিশের এক কর্তা বলেন, অচেনা কল, অচেনা লিঙ্ক থেকে মানুষকে আরও সজাগ থাকতে হবে। এ ব্যাপারে সচেতনতার ধারাবাহিক প্রচারও চালানো হচ্ছে।


```