Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘আমি হনুমানের মতো, বুক চিরে শুধু মোদীজিকেই দেখা যাবে’, বিজেপির তোপের মুখে চিরাগ

দ্য ওয়াল ব্যুরো:  বিজেপি ভাল, নীতীশ কুমার খারাপ! বিহার ভোটে চিরাগ পাসোয়ান এমনই অদ্ভুত অবস্থান নিয়ে যখন পুরোদস্তুর ধন্দ তৈরি করতে নেমে পড়েছেন, তখন হুঁশিয়ারি দিয়েছিল রাজ্য বিজেপি। বলেছিল, আমাদের কোনও ‘বি’ বা ‘সি’ টিম নেই। এনডিএ একটাই এবং অখ

‘আমি হনুমানের মতো, বুক চিরে শুধু মোদীজিকেই দেখা যাবে’, বিজেপির তোপের মুখে চিরাগ

শেষ আপডেট: 15 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো:  বিজেপি ভাল, নীতীশ কুমার খারাপ! বিহার ভোটে চিরাগ পাসোয়ান এমনই অদ্ভুত অবস্থান নিয়ে যখন পুরোদস্তুর ধন্দ তৈরি করতে নেমে পড়েছেন, তখন হুঁশিয়ারি দিয়েছিল রাজ্য বিজেপি। বলেছিল, আমাদের কোনও ‘বি’ বা ‘সি’ টিম নেই। এনডিএ একটাই এবং অখণ্ড। শুধু এ কথা বলেই থেমে থাকেননি বিজেপি নেতারা, চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি যাতে প্রচারে নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার না করে সে ব্যাপারেও সতর্ক করেছিলেন। শুক্রবার তারই জবাব দিতে চাইলেন সদ্য প্রয়াত রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ। রাজনীতিতে আসার আগে ফিল্মে হিরো হওয়ার চেষ্টা করেছিলেন চিরাগ। একটা সিনেমা প্রযোজনা করে তাতে নায়কও হয়েছিলেন। এ দিন কিছুটা নাটকীয়ভাবেই তিনি বলেন, “প্রচারে নরেন্দ্র মোদীর ছবি আমার লাগবে না। নরেন্দ্র মোদী আমার হৃদয়ে বিরাজমান। আমি হনুমানের মতো। আমার বুক চিরে শুধু মোদীজিকেই দেখা যাবে”। তাঁর কথায়, মোদীজির ছবি নীতীশ কুমারের প্রয়োজন। উনি নিরাপত্তার অভাব বোধ করছেন। দীর্ঘ অসুস্থতার পর গত সপ্তাহে মৃত্যু হয়েছে রামবিলাস পাসোয়ানের। এ দিন বারে বারেই বাবার কথা টেনে আনেন চিরাগ। বলেন, নীতীশ কুমার আমার বাবাকে শেষ শ্রদ্ধাটুকু ভালো করে জানাননি। বাবার মরদেহ দিল্লি থেকে পাটনায় আনার পর বিমানবন্দরে গিয়েছিলেন। সেখানে আমি ওঁর পা ছুঁয়ে প্রণাম করেছিলাম। কিন্তু কোনও সাড়া দেননি। আমাকে বা আমার মাকে সহানুভূতি জানিয়ে দুটো কথা বলেননি। ওনার এটুকুও শিষ্টাচার নেই দেখে আমি স্তম্ভিত। অথচ বাবার মৃত্যুর খবর শুনেই প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। পরের দিন এসেওছিলেন। ওঁর কথা আমাকে সাহস, ভরসা জুগিয়েছে। এখানে না থেমে চিরাগ বলেন, এর পরেও দু'বার মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছে। কিন্তু সহানুভূতি দূর, ওঁর কোনও হেলদোল নেই। চিরাগের এ সব কথায় সামগ্রিক ভাবে এনডিএ-র ক্ষতি হচ্ছে বলে বিজেপির একাংশের আশঙ্কা। তা ছাড়া চিরাগ যে বিজেপি প্রেম দেখাচ্ছে তাও নীতীশ-বিজেপি সম্পর্কে বিভ্রান্তি তৈরি করছে বলেও মনে করছেন গেরুয়া শিবিরের অনেকে। বস্তুত সেই কারণেই এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, চিরাগ যে ধন্দ তৈরি করতে চাইছে তা নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু বিজেপি ও নীতীশ কুমারের সম্পর্ক অটুট। লোক জনশক্তি পার্টি কেবলই ভোট কাটুয়া হয়ে থেকে যাবে। বস্তুত, বিহার তথা জাতীয় রাজনীতিতে অনেকের ধারণা হল চিরাগ-বিজেপি আঁতাত রয়েছে। তাঁরা আলোচনা করেই ঠিক করেছে লোজপা কেবল জেডিইউ-র বিরুদ্ধে প্রার্থী দেবে। যাতে ভোটের পর বিজেপির আসন সংখ্যা বেশি থাকে। কিন্তু বিজেপি নেতৃত্ব এখন সেই ধারণা কাটাতে সক্রিয়। উল্টে সুশীল মোদীরা বলছেন, রামবিলাসের মৃত্যুর পর চিরাগ মোদী মন্ত্রিসভায় মন্ত্রী হতে চায়। তাই বিজেপির প্রতি প্রেম দেখাচ্ছে। কিন্তু নীতীশের বিরুদ্ধে কটূকথা বন্ধ না করলে বিজেপিকেও চিরাগ সম্পর্কে ভেবে সিদ্ধান্ত নিতে হবে।

```