Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশি হেফাজতে কোনও বন্দির মৃত্যু সভ্য সমাজে মানা যায় না, এটি সংবিধান বিরোধী: সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: সভ্য সমাজে পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। ১৯৮৮ সালে ওড়িশায় পুলিশি হেফাজতে মার খেয়ে এক ব্যক্তির মৃত্যুর মামলার শুনানিতে বৃহস্পতিবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। আদালত জানায়, এই অপরাধ শুধু আক্রান্তে

পুলিশি হেফাজতে কোনও বন্দির মৃত্যু সভ্য সমাজে মানা যায় না, এটি সংবিধান বিরোধী: সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 12 February 2021 03:14

দ্য ওয়াল ব্যুরো: সভ্য সমাজে পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। ১৯৮৮ সালে ওড়িশায় পুলিশি হেফাজতে মার খেয়ে এক ব্যক্তির মৃত্যুর মামলার শুনানিতে বৃহস্পতিবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। আদালত জানায়, এই অপরাধ শুধু আক্রান্তের প্রতি নয়, এই অপরাধ আসলে মানবতার বিরুদ্ধে। সংবিধানের বিরুদ্ধে। বিচারপতি অশোক ভূষণ এবং অজয় রাস্তোগির বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। মৃতের পরিবারকে ক্ষতিপূরণের রায় দেওয়া হয় তাতে। পাশাপাশি বলা হয়, "পুলিশি হেফাজতে নির্যাতন করে মারা সভ্য সমাজের পরিপন্থী। মানুষ থানায় যায় নিরাপত্তা পেতে, সুরক্ষিত হতে। যা কিছু আইন-বিরোধী, তা থেকে মানুষকে বা সম্পদকে বাঁচানোই পুলিশের কাজ। পুলিশ হয় ধৃতকে ছেড়ে দেবে, নয় আইনের হাতে তুলে দেবে। কিন্তু এই দুইয়ের বাইরে পুলিশ যখন নিজেই বর্বর, অমানবিক আচরণ করে, তখন সেটা ভাবনার বিষয়।" ১৯৮৮ সালে ওড়িশার পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। অভিযোগ উঠেছিল, ডিউটিতে থাকা দুই পুলিশ অফিসার নির্মম ভাবে পিটিয়েছিল তাঁকে, যার ফলে মারা যান তিনি। ওই দুই অফিসার বিচারাধীন ছিলেন। সেই মামলারই শুনানি চলছিল এত বছর ধরে। অভিযুক্ত দুই অফিসার এতদিনে রিটায়ারও করে গেছেন। তাঁদের তরফেই মামলা দায়ের হয়েছিল সাজা কমানোর আবেদন জানিয়ে। আদালত জানায়, যেহেতু ওই দুই অফিসার ইতিমধ্যেই অনেক দিন জেলে কাটিয়ে ফেলেছেন এবং তাঁদের বয়সও হয়েছে, তাই কারাবাস যতটা হওয়ার কথা ছিল তার চেয়ে অনেকটাই কমানো হল। কিন্তু মৃতের পরিবারকে মোটা অঙ্কের জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের।

```