Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পরপর চারদিন বাঘের হানা! মৃত দুই, কার্ফু জারি হল ২৪টি গ্রামে

দ্য ওয়াল ব্যুরো: পর পর চারদিন উত্তরাখণ্ডের (Uttarakhand) পৌরি জেলার রিখনিখাল ব্লকে বাঘের হানা। দক্ষিণারায়ের আক্রমণে প্রাণ হারিয়েছেন ২ জন। বাঘের হানায় (tiger attack) আতঙ্কিত গ্রামবাসীরা। সতর্ক থাকতে উত্তরাখণ্ডের মোট ২৪টি গ্রামে কার্ফু (Curf

পরপর চারদিন বাঘের হানা! মৃত দুই, কার্ফু জারি হল ২৪টি গ্রামে

শেষ আপডেট: 18 April 2023 06:59

দ্য ওয়াল ব্যুরো: পর পর চারদিন উত্তরাখণ্ডের (Uttarakhand) পৌরি জেলার রিখনিখাল ব্লকে বাঘের হানা। দক্ষিণারায়ের আক্রমণে প্রাণ হারিয়েছেন ২ জন। বাঘের হানায় (tiger attack) আতঙ্কিত গ্রামবাসীরা। সতর্ক থাকতে উত্তরাখণ্ডের মোট ২৪টি গ্রামে কার্ফু (Curfew) জারি করেছে প্রশাসন। সূত্রের খবর, পৌরি জেলার একাধিক জায়গায় বাঘটিকে ঘুরে বেড়াতে দেখা গেছে।

প্রশাসন এবং বনদফতরের তরফে বাঘটিকে ধরতে ফাঁদ পাতা হয়েছে। গ্রামবাসীরা যেন বাড়ি থেকে বেশি দূর না যান এবং জঙ্গলের দিকে বেশি না যান, সে বিষয়ে কড়া নির্দেশ জারি করা হয়েছে। পৌরির জেলা ম্যাজিস্ট্রেট আশিস চৌহান জানিয়েছেন, সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ২৪টি গ্রামে কারফিউ জারি করা হয়েছে। এলাকার সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ফরেস্ট রেঞ্জার মহেন্দ্র সিং রাওয়াত জানিয়েছেন, রবিবার রণবীর সিং নেগি নামে এক বৃদ্ধের আধখাওয়া দেহ উদ্ধার করেন গ্রামবাসীরা। বাড়িতে তিনি একাই থাকতেন। শনিবার থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না তারপর স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করতেই বাড়ি থেকে মাত্র ১৫০ মিটার দূরে বৃদ্ধের আধখাওয়া দেহ মেলে। এটাই প্রথম নয়, দুদিন আগেই গমের খেত থেকে উদ্ধার হয় আরও এক বৃদ্ধের মৃতদেহ। বাঘের আক্রমণেই মৃত্যু হয়েছে তাঁর।

স্থানীয় বিধায়ক দিলীপ সিং কুনওয়ার এই বাঘটিকে ম্যানইটার হিসাবে ঘোষণা করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন। পাশাপাশি বন দফতরের তরফে জানান হয়েছে, বাঘের আক্রমণে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৪ লাখ টাকা দেওয়া হবে।

ভুল বাড়িতে বেল বাজানোর অপরাধ! কৃষ্ণাঙ্গ কিশোরের মাথায় পরপর দুবার গুলি করল শ্বেতাঙ্গ বৃদ্ধ


```