Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোভিডবিধি মেনে কীভাবে ক্লাস, বৈঠকে বসছেন অধ্যাপকরা

দ্য ওয়াল ব্যুরো: ১৬ নভেম্বর থেকে রাজ্যের স্কুল কলেজ খুলে যাছে, আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো শুরু হয়েছে তার প্রস্তুতি। দীর্ঘ প্রায় কুড়ি মাস পর ব্যাপপত্র নিয়ে ক্লাস করতে যাবে পড়ুয়ারা। ক্যাম্পাস খুলতে প্রস্তুত হচ্ছে

কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোভিডবিধি মেনে কীভাবে ক্লাস, বৈঠকে বসছেন অধ্যাপকরা

শেষ আপডেট: 7 November 2021 05:10

দ্য ওয়াল ব্যুরো: ১৬ নভেম্বর থেকে রাজ্যের স্কুল কলেজ খুলে যাছে, আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো শুরু হয়েছে তার প্রস্তুতি। দীর্ঘ প্রায় কুড়ি মাস পর ব্যাপপত্র নিয়ে ক্লাস করতে যাবে পড়ুয়ারা। ক্যাম্পাস খুলতে প্রস্তুত হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ও (CU)। বিশ্ববিদ্যালয় খোলার জন্য একটি বৈঠক ডাকা হয়েছে আগামী ৯ নভেম্বর। সেই বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগীয় প্রধানরা। কীভাবে ক্লাস শুরু করা যায়, কোভিড ঠেকাতে কী কী ব্যবস্থা নেওয়া দরকার সেসব নিয়েই হবে আলোচনা। দশটি ক্যাম্পাস রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এত বড় ক্যাম্পাস খোলার পর পরিবর্তিত পরিস্থিতিতে সেখানে কোভিডবিধি সুনিশ্চিত করাই এখন কর্তৃপক্ষের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ উৎসবের মরশুমে কোভিডের সংক্রমণ নতুন করে চিন্তা বাড়িয়েছে। এই পরিস্থিতিতে সকলকে একসঙ্গে ক্লাস করতে ডাকা হয়তো সম্ভব হবে না। তাই কীভাবে কোন পদ্ধতিতে অফলাইন ক্লাস শুরু হবে, তা আলোচনা সাপেক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ইতিমধ্যেই ক্যাম্পাস খোলার বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন। তাঁরা ফাইনাল সেমেস্টারের পড়ুয়াদের অফলাইন ক্লাসে ডাকার পক্ষে সওয়াল করেছেন। ল্যাবরেটরিও খুলে দেওয়ার কথা বলেছেন অধ্যাপকরা। তবে সিদ্ধান্ত চূড়ান্ত হবে ৯ তারিখের বৈঠকেই।

```