Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ফল প্রকাশিত, পাশের হার ৯৯ শতাংশ

দ্য ওয়াল ব্যুরোঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের (CU) স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফল (result) প্রকাশিত হল মঙ্গলবার। বিএ বিএসসি বিকম ফাইনাল সেমেস্টারের এই পরীক্ষায় ৯৯ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন বলে খবর। কোভিড আবহে অনলাইনেই পরীক্ষা হয়েছিল।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ফল প্রকাশিত, পাশের হার ৯৯ শতাংশ

শেষ আপডেট: 31 August 2021 11:56

দ্য ওয়াল ব্যুরোঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের (CU) স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফল (result) প্রকাশিত হল মঙ্গলবার। বিএ বিএসসি বিকম ফাইনাল সেমেস্টারের এই পরীক্ষায় ৯৯ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন বলে খবর। কোভিড আবহে অনলাইনেই পরীক্ষা হয়েছিল। এক মাসেরও কম সময়ের মধ্যে ফল প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয়। আরও পড়ুনঃ পরীমণি জামিন পেলেন, ২৬ দিন হাজতবাসের পর মুক্তি জুলাই মাসের শেষে স্নাতক স্তরের ষষ্ঠ তথা চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা হয়েছিল। অনলাইনে ঘরে বসেই পরীক্ষা দিয়েছিলেন ছাত্র-ছাত্রীরা। এবছর পরীক্ষা দিয়েছিলেন প্রায় এক লক্ষ পড়ুয়া। জানা গিয়েছে, মেজর সাবজেক্টে পাশের হার ১০০ শতাংশ। আগামীকাল দুপুর ২টোর পর মার্কশিট হতে পাবেন পড়ুয়ারা। এর জন্য তাঁদের ক্যাম্পাসে যেতে হবে। অগস্টের ৩১ তারিখের মধ্যে ফল প্রকাশের নির্দেশিকা ছিল। কিন্তু জুলাইয়ের শেষে পরীক্ষার হওয়ার পর এত কম সময়ে কীভাবে সব খাতা দেখে রেজাল্ট বের করা যাবে তা নিয়ে চিন্তায় ছিলেন অধ্যাপকরা। তা নিয়ে অসন্তোষও প্রকাশ করেছিলেন কেউ কেউ। তড়িঘড়ি খাতা দেখায় তা কতটা যত্নের সঙ্গে দেখা হয়ে সে নিয়েও প্রশ্ন উঠছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```