
শেষ আপডেট: 14 May 2023 18:03
দ্য ওয়াল ব্যুরো: দল যতই সমস্যায় পড়ুক না কেন, রিঙ্কু সিং থাকলে আশা থাকে কলকাতার (CSK Vs KKR)। রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফের রিঙ্কু সিং (Rinku Singh) দলকে নির্ভরতা দিলেন। চেন্নাইয়ের ১৪৪ রানের জবাবে যখন কলকাতা খানিক সমস্যায়। সেইসময় রিঙ্কু এসে বহাল তবিয়তে ম্যাচ জিতিয়ে দিলেন। পাশে ছিলেন দলনায়ক নীতিশ রাণাও (NItish Rana)। নয় বল বাকি থাকতেই কলকাতা করে দিয়েছে ১৪৭/৪।
এই দুই জুটি মিলে কলকাতার জয়কে মসৃণ করল। ছয় উইকেটে জিতে প্লে অফের আশা জিইয়ে রাখলেন নাইটরা। কলকাতার শেষ ম্যাচ শনিবার লখনউয়ের বিপক্ষে।
চিপক স্টেডিয়ামে এই ম্যাচে কেকেআরের তিন উইকেট পড়ে গিয়েছিল ৩৩ রানে। সেই কঠিন অবস্থা থেকে রিঙ্কু ও নীতিশ মিলে দলকে পৌঁছে দিয়েছে জয়ের নিশ্চিন্ত নীড়ে। রিঙ্কু ৩৯ বলে ৫০ রান করেছেন। তার মধ্যে তিনটি ছক্কা রয়েছে, চারটি বাউন্ডারি রয়েছে। রিঙ্কু আউট হলেন ৪৩ বলে ৫৪ রান করে।
রিঙ্কু স্বপ্নের ফর্মের ওপর দিয়ে যাচ্ছেন। শেষমেশ রান আউট সরাসরি থ্রোয়ে। পাশাপাশি নীতিশও দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন। ৪৪ বলে ৫৭ রান করলেন নাইট অধিনায়ক। তাঁর ইনিংসে রয়েছে ছয়টি বাউন্ডারি ও একটি ছয়।
ব্যাটিং ইনিংসের শুরুতে চাপে পড়ে যায় কলকাতা। দীপক চাহারের বলে একে একে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ (১), বেঙ্কটেশ আয়ার (৯) এবং জেসন রয় (১২)।
৩৩ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক নীতীশ এবং রিঙ্কু । চাপের মুখে তাঁরা ঠাণ্ডা মাথায় কাজ সেরেছেন।
চাহার ছাড়া চেন্নাইয়ের কোনও বোলার সফল হননি। ধোনির থেকেও এই ম্যাচে দর্শকরা তেমন কিছু পেলেন না। ব্যাটে করলেন দুই রান। উইকেটের পিছনে দাঁড়িয়ে ভাল কয়েকটি চাল দেখালেও আসল কাজ অধরা থেকে গিয়েছে। তবে ধোনির দল হারলেও তাদের সমস্যা নেই প্লে অফে যাওয়ার ক্ষেত্রে।
সাফ কাপে আসছে পাকিস্তান, ক্রিকেটে জটিলতা থাকলেও ফুটবলে মিলছে সবুজ সংকেত