Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওবিসি সার্টিফিকেট মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে 'ভুল' স্বীকার করে নিলেন মুখ্যসচিব

অভিযোগ ওঠে, সেই নির্দেশ অমান্য করে রাজ্য সরকার ওবিসি সার্টিফিকেট ব্যবহার করে নিয়োগপ্রক্রিয়া চালাচ্ছে।

ওবিসি সার্টিফিকেট মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে 'ভুল' স্বীকার করে নিলেন মুখ্যসচিব

মনোজ পন্থ

শেষ আপডেট: 12 March 2025 16:12

দ্য ওয়াল ব্যুরো: ওবিসি সার্টিফিকেট (OBC Certificate Case) বাতিল মামলায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ভুল স্বীকার করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)। শুধু তাই নয়, আদালতে এও জানালেন এই ভুল ভবিষ্যতে হবে না। নির্দেশ থাকা সত্ত্বেও কীভাবে নিয়োগ হল, এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতে ভার্চুয়ালি হাজিরা দিয়ে সেই ইস্যুতেই ভুল মেনে নিলেন মুখ্যসচিব। 

২০২৪ সালের ২২ মে হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ২০১০ সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হিসেবে গণ্য হবে। কিন্তু অভিযোগ ওঠে, সেই নির্দেশ অমান্য করে রাজ্য সরকার ওবিসি সার্টিফিকেট ব্যবহার করে নিয়োগপ্রক্রিয়া চালাচ্ছে। বিষয়টি নজরে আসতেই রাজ্যের মুখ্যসচিবকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। সেই প্রেক্ষিতেই ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন মনোজ পন্থ। 

এই মামলায় আইনজীবী সুবীর সান্যাল দাবি করেন, রায়গঞ্জ ও বাঁকুড়াতে নিয়োগের ক্ষেত্রেও সংশয় তৈরি হয়েছে। আদালতের রায়ের ফলে অনেক ক্ষেত্রে ধারণা তৈরি হয়েছে যে নিয়োগের ক্ষেত্রে এর কুপ্রভাব পড়বে। এরপরই মুখ্যসচিবের উদ্দেশে বিচারপতি রাজা শেখর মান্থা বলেন, 'রাজ্যের শীর্ষ আদালতের নির্দেশ যদি রাজ্য প্রশাসনের উচ্চতর কর্তৃপক্ষ না মানেন তাহলে তা খুবই দুঃখজনক। আপনি সবচেয়ে বড় আধিকারিক আর আপনার লোকই নিয়ম মানছেন না। এটা আদালতের খারাপ লাগছে। আর এইভাবে আপনাকে আদালতে হাজিরা দিতে বলাও দুঃখজনক ব্যাপার।' প্রতিক্রিয়ায় মুখ্যসচিব আশ্বাস দেন যে এবার থেকে সতর্ক থাকবেন।

শুনানিতে মুখ্যসচিব এও জানান, আদালতের নির্দেশের পর দুটি নোটিসের মাধ্যমে সমস্ত বিভাগকে অবগত করা হয়েছিল। তবে কোনও ক্ষেত্রে ব্যাখ্যামূলক ভুল হয়ে থাকতে পারে। তাই এখনও পর্যন্ত আদালতের নির্দেশ মানা হয়নি। তবে কোনও সংশয় নেই যে আদালতের নির্দেশ কার্যকর না হওয়া পর্যন্ত কোনও নিয়োগ হবে না। মুখ্যসচিবের বক্তব্য শোনার পর তাঁর বক্তব্য হলফনামা আকারে জানানোর নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। 


```