৯ বছরের শিশুর বুকে গুলি! অবধারিত মৃত্যু রুখলেন 'ঈশ্বর', আর্জেন্টিনায় এক দারুণ মিরাকেল
দ্য ওয়াল ব্যুরো: যিশুই যেন দেবদূত হয়ে বাঁচিয়ে দিল নয় বছরের ছোট্ট টিজিওনোকে। বলা ভাল, তার গলায় থাকা যিশুর ক্রুশই হয়ে উঠেছে তার রক্ষাকবচ। মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে দিয়েছে তাকে।
আর্জেন্টিনার তুকুমানে নিজের পরিবারের সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেশনে ম
শেষ আপডেট: 7 January 2021 15:50
দ্য ওয়াল ব্যুরো: যিশুই যেন দেবদূত হয়ে বাঁচিয়ে দিল নয় বছরের ছোট্ট টিজিওনোকে। বলা ভাল, তার গলায় থাকা যিশুর ক্রুশই হয়ে উঠেছে তার রক্ষাকবচ। মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে দিয়েছে তাকে।
আর্জেন্টিনার তুকুমানে নিজের পরিবারের সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেশনে মেতে উঠেছিল টিজিওনো। সেই সময়েই ঘটে যায় অঘটন! আচমকা তার বুকের ওপরে খুব জোরালো একটা ধাক্কা লাগে। কিছু বোঝার আগেই দেখা যায়, তার পায়ের কাছে বুলেটের সেল পড়ে রয়েছে। একমুহূর্তও দেরি না করে সে ছুটে যায় হাসপাতালে। যদিও তার খুব বেশি আঘাত লাগেনি! খুব ছোট একটি ক্ষত হয়েছিল, মাত্র এক ঘণ্টার চিকিৎসার পরেই তাকে ছেড়ে দেওয়া হয়।
কিন্তু চরম ক্ষতিকর একটা পরিণতির হাত থকে সেদিন প্রাণে বেঁচে যায় বাচ্চাটি। বলা ভাল, ঈশ্বরের ক্রুশই বাঁচিয়ে দিয়েছে তার প্রাণ। সেদিন যদি তার গলাতে ক্রস লকেট দেওয়া হারটি না থাকত, তাহলে হয়তো...

জানা গেছে, প্রথমে বাচ্চাটি বা তার পরিবারের কেউই বুঝতে পারেনি যে গুলিটা কতটা তার শরীরে কাছাকাছি এসেছে! টিজিওনোর বাবা ডেভিড বলেন যে তাঁর কাকিমা যখন ক্রুশের লকেটটির মাঝখানে গোল ছিদ্র দেখতে পান, তখনই তাঁরা বোঝেন। একটি ছবিতে দেখাও গেছে ক্রুশের মাঝের গোল ছিদ্রটিকে। টিজির পরিবারের দাবি, ক্রুশটিই গুলিকে বুক এসে আঘাত করা থেকে রক্ষা করেছে।
টিজিওনোর মা আলেজান্দ্রা বলেছেন, "এটা একটা মিরাকেল ছাড়া কিছু না। ভাগ্যের জোরে আর ভগবানের কৃপাতেই ও বেঁচে গেছে।" সোশ্যাল মিডিয়াতে ছোট্ট বাচ্চাটির এই গল্প 'নিউ ইয়ারস মিরাকেল' বলে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।
ডেভিড জানান, পুলিশ তদন্ত করছে। কীভাবে এই ঘটনা ঘটল সেই নিয়ে খতিয়ে দেখা হবে পুলিশ অফিসাররা জানান। যদিও, এখনও পর্যন্ত গ্রেফতারের কোনও খবর পাওয়া যায়নি।