Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলওয়ামায় বাড়িতে ঢুকে গুলি করে খুন সিআরপিএফ জওয়ানকে

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে নিহত এক সিআরপিএফ জওয়ান। পুলিশ জানিয়েছে, নিহত জওয়ানের নাম নাসির আহমেদ। জানা গিয়েছে, ছুটি কাটাতে বাড়ি এসেছিলেন তিনি। পুলওয়ামার নায়রা এলাকায় তাঁর বাড়িতে ঢুকেই কয়েক রাউন্ড গুলি চালায়

পুলওয়ামায় বাড়িতে ঢুকে গুলি করে খুন সিআরপিএফ জওয়ানকে

শেষ আপডেট: 30 July 2018 04:38

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে নিহত এক সিআরপিএফ জওয়ান। পুলিশ জানিয়েছে, নিহত জওয়ানের নাম নাসির আহমেদ। জানা গিয়েছে, ছুটি কাটাতে বাড়ি এসেছিলেন তিনি। পুলওয়ামার নায়রা এলাকায় তাঁর বাড়িতে ঢুকেই কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। বাঁচানো যায়নি ওই জওয়ানকে। এই ঘটনার পর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ওই এলাকা। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে এটাই প্রথম নয়। গত ২১ জুলাই জম্মু ও কাশ্মীর পুলিশের কনস্টেবল সালেম আহমেদ শাহকে অপহরণ করে জঙ্গিরা। কাঠুয়াতে ট্রেনিংয়ে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ছুটি নিয়ে কুলগামে এসেছিলেন বাড়িতে। তাঁর বাড়ি থেকেই অপহৃত হন সালেম। ২২ জুলাই কুলগামের কোইমো ঘাত এলাকা থেকে উদ্ধার হয় তাঁর গুলিবিদ্ধ দেহ। সোপিয়ান থেকে অপহরণ করা হয় পুলিশ কর্মী জাভেদ দারকে। চলতি মাসেরই ৬ তারিখ কুলগাম থেকে উদ্ধার হয় তাঁর দেহ। জুন মাসের ১৪ তারিখ পুলওয়ামা থেকে উদ্ধার করা হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর জওয়ান ঔরঙ্গজেবের গুলিবিদ্ধ দেহ। ঈদের ছুটিতে বাড়ি আসছিলেন ওই জওয়ান। সেই সময় প্রকাশ্য দিবালোকে অপহরণ করা হয়েছিল তাঁকে। তারপর খুন করে তাঁর দেহ ফেলে রেখে যায় দুষ্কৃতীরা।

```