Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ঝাড়খণ্ডে সিআরপিএফের ক্যাম্পে গুলি, দুই অফিসারকে ঝাঁঝরা করে দিল কনস্টেবল

দ্য ওয়াল ব্যুরো: সোমবারের রাত। বোকারোর সিআরপিএফের ২২৬ ব্যাটেলিয়ন ক্যাম্পে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করলেন এক কনস্টেবল। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি লেগে লুটিয়ে পড়লেন এক কম্যান্ডান্ট। গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন আরও এক সাব-ইন্সপেক্

ঝাড়খণ্ডে সিআরপিএফের ক্যাম্পে গুলি, দুই অফিসারকে ঝাঁঝরা করে দিল কনস্টেবল

শেষ আপডেট: 9 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: সোমবারের রাত। বোকারোর সিআরপিএফের ২২৬ ব্যাটেলিয়ন ক্যাম্পে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করলেন এক কনস্টেবল। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি লেগে লুটিয়ে পড়লেন এক কম্যান্ডান্ট। গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন আরও এক সাব-ইন্সপেক্টর। বোকারোতে নির্বাচনী কাজে কর্তব্যরত দুই অফিসারকে গুলি করে মারার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সিআরপিএফের ওই কনস্টেবলকে। সেনা সূত্রে খবর, কী কারণে ওই কনস্টেবল এমন করলেন সেটা এখনও অজানা। তাঁকে জেরা করা চলছে। তবে ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। সহকর্মীদের গালিগালাজ করছিলেন। আচমকাই ঊর্ধ্বতন অফিসারদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দেন।

আরও পড়ুন: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীতে, দাউদাউ করে জ্বলছে দিল্লির আসবাব বাজার

সিআরপিএফের তরফে জানানো হয়েছে, কনস্টেবল দীপেন্দ্র যাদব গুলি করে খুন করেছেন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট শাহুল হরসনকে।  মৃত্যু হয়েছে একজন সাব ইন্সপেক্টরেরও। গুলিতে জখম আরও দুই জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে সিআরপিএফ।

আরও পড়ুন: মধ্যরাতে লোকসভায় পাশ নাগরিকত্ব বিল, পক্ষে ভোট ৩১১, বিপক্ষে ৮০

সেনা ছাউনিতে সহকর্মীদের গুলি করে খুন করার ঘটনা আগেও বহুবার হয়েছে। সোমবারই ছত্তীসগড় আর্মড ফোর্সের এক কনস্টেবল গুলি করে খুন করে তাঁর কোম্পানি কম্যান্ডান্টকে। তারপর আত্মঘাতী হন সেই কনস্টেবল। সিআরপিএফ সূত্রে জানা যায়, ভোটের ডিউটিতে গিয়েছিলেন তাঁরা। সেখানেই বিক্রম রাজওয়াড়ে নামে ওই কনস্টেবল গুলি করে খুন করেন কমান্ড্যান্টকে। এর আগে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের এক জওয়ান গুলি করে খুন করে পাঁচ সহকর্মীকে। ছত্তীসগড়ের নারায়ণপুরে ঘটেছিল সেই ঘটনা। গুলি চালনার ঘটনায় অভিযুক্ত জওয়ানও আত্মঘাতী হন।

```