দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে ফের সিআরপিএফ বাহিনীর উপর হামলা করল জঙ্গিরা! শহিদ হলেন আরও এক জওয়ান। গুলির ক্ষত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জওয়ান। পাশাপাশি নিহত হয়েছেন আরও এক সাধারণ নাগরিকও।
বুধবার সাতসকালে বারামুল্লার জেলার সোপোরে টহল দিচ্ছিলেন সিআরপিএফের কয়েক জন জওয়ান এবং কিছু পুলিশ কর্মী। আচমকাই গুলি চালিয়ে বসে জঙ্গিরা। ঘটনাস্থলেই একটি গাড়িতে বাচ্চাদের নিয়ে ছিলেন এক সাধারণ নাগরিক। গুলি লাগে তাঁর গায়েও। মারা যান তিনি। বাচ্চাদের কোনও ক্ষতি হয়নি।
বিনা প্রস্তুতিতে এই হামলায় প্রাথমিক ভাবে থতমত খেয়ে যান রক্ষীরা। তার পরেই পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক জওয়ান।
হামলায় আহতদের সকলকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী।
বিস্তারিত আসছে...