দ্য ওয়াল ব্যুরো: মাওবাদী হামলায় মারা গেলেন সিআরপিএফের এক কোবরা কম্যান্ডো। ঘটনাটা ঘটে বৃহস্পতিবার ঝাড়খণ্ডের সরাইকেলা অঞ্চলে।
রাঁচি থেকে প্রায় ১৩৫ কিমি দূরে সরাইকেলা-খারসাওয়ান জেলার দালভাগা-আরকি অঞ্চলে সকাল সাতটা নাগাদ মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় সিআরপিএফ ও ঝাড়খণ্ড পুলিশের যৌথবাহিনীর। সেই সময়েই গুলিতে মারা যান ওই কম্যান্ডো। আহত হয়েছে ঝাড়খণ্ড পুলিশের এক জওয়ানও।