Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জলের তলায় ফসল, মাথায় হাত কৃষকদের, আবার বাড়তে পারে সবজির দাম

পাকা ধান ঘরে তোলার সময় দেয়নি ঘূর্ণিঝড় দানা। শীতের সবজিও জলের তলায়!

 জলের তলায় ফসল, মাথায় হাত কৃষকদের, আবার বাড়তে পারে সবজির দাম

ফাইল ছবি।

শেষ আপডেট: 26 October 2024 11:59

দ্য ওয়াল ব্যুরো: পাকা ধান ঘরে তোলার সময় দেয়নি ঘূর্ণিঝড় দানা। শীতের সবজিও জলের তলায়! এক মাসের ব্যবধানে ফের বানভাসি পরিস্থিতি হওয়ায় কী করবেন বুঝে উঠতে পারছেন না চাষিরা।

বাঁকুড়ার সারেঙ্গা থেকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, মেদিনীপুরের দাঁতন, মোহনপুর, পূর্ব মেদিনীপুরের দিঘা-কাঁথির উপকূলবর্তী এলাকা, গ্রামের পর গ্রামে রাতারাতি নেমে এসেছে হাহাকার। তথৈবচ হাল দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলার একাংশে। 

ঘূর্ণিঝড় দানার দাপটে মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল দক্ষিণবঙ্গে। বুধবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়ে। যার জেরে বিঘার পর বিঘার জমির ফসল জলের তলায়। প্রায় ৮টি জেলার একাংশে চাষের বিপুল ক্ষতি হওয়ায় ফের সবজির দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

চাষিদের কথায়, 'আগের বন্যার ধাক্কা সামলে উঠতে এবারের চাষটা খুব জরুরি ছিল। কিন্তু ভারী বৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে গেল। খাব কী?'

প্রসঙ্গত, পুজোর মুখে গত সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে নিম্নচাপ এবং ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। নষ্ট হয়েছিল ফসল। ফের একই পরিস্থিতি তৈরি হওয়ায় গ্রামের পর গ্রামে কার্যত শোকের ছায়া নেমে এসেছে।

যদিও শুক্রবার নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ক্ষতিপূরণের বিষয়ে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। দ্রুত ক্ষতিপূরণ পৌঁছে দিতে রবিবারের মধ্যে সমীক্ষার কাজ সম্পূর্ণ করারও নির্দেশ দিয়েছেন তিনি।


```