Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাঁকড়া ধরতে গিয়ে নদীতে টেনে নিয়ে গেল কুমির, পাথরপ্রতিমায় কিশোরের খোঁজে চলছে তল্লাশি

আচমকাই নাবালকের পা ধরে নদীতে টেনে নিয়ে যায় কুমির।

কাঁকড়া ধরতে গিয়ে নদীতে টেনে নিয়ে গেল কুমির, পাথরপ্রতিমায় কিশোরের খোঁজে চলছে তল্লাশি

কাঁকড়া ধরতে গিয়ে নদীতে টেনে নিয়ে গেল কুমির (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 24 June 2024 23:28

দ্য ওয়াল ব্যুরো: বন্ধুর সঙ্গে নদীর ধারে গিয়েছিল। কাঁকড়া ধরতে মগ্ন ছিল ১৩ বছরের কিশোর। আর তখনই ওত পেতে ছিল কুমির। আচমকাই নাবালকের পা ধরে নদীতে টেনে নিয়ে যায় কুমির। সোমবার ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমায়।  

সুন্দরবনে কথিত রয়েছে, ‘জলে কুমির, ডাঙায় বাঘ…’। প্রায়ই নদীতে মাছ ধরতে গিয়ে মৎসজীবীদের বাঘের কবলে পড়ার খবর সামনে আসে। আর এবার ওই এলাকার পাথরপ্রতিমায় ঘটল এক মর্মান্তিক ঘটনা। নদীতে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরে টেনে নিয়ে গেল এক কিশোরকে। এই প্রতিবেদন লেখার সময় অর্থাৎ রাত ১১টা পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।

এদিন বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমার জিপ্লটের কাছে গোবদিয়া নদীতে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ কিশোরের নাম মানিক ভক্তা। স্থানীয় সত্যদাসপুরের বাসিন্দা সে। এদিন বিকেলে বন্ধুর সঙ্গে কাঁকড়া ধরতে যায় মানিক। তখনই ঘটে দুর্ঘটনা। বন্ধুর চোখের সামনেই কিশোরকে টেনে নিয়ে যায় কুমির। মানিকের বন্ধুই আশপাশের লোকজনকে ঘটনাটি জানতে পারেন।

এলাকাবাসীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা। এদিকে পার থেকে কুমিরের টেনে নিয়ে যাওয়ার পর কিশোরের আর কোনও চিহ্ন পাওয়া যায়নি। গোবর্ধনপুর উপকূল থানার পুলিশকে সঙ্গে নিয়ে লঞ্চে করে নদীতে নিখোঁজ কিশোরের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়। যদিও রাত পর্যন্ত কোনও খোঁজ মেলেনি।


```