Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিল্পপতিদের নিন্দা করা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, কটাক্ষ মোদীর

দ্য ওয়াল ব্যুরো : এনডিএ সরকারের বিরুদ্ধে যখন কয়েকজন শিল্পপতিকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলছেন বিরোধীরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর গলায় সওয়াল করলেন শিল্পপতিদের পক্ষে। বুধবার তিনি বলেন, আমাদের দেশে শিল্পপতি ও ব্যবসায়ীদের ভ

শিল্পপতিদের নিন্দা করা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, কটাক্ষ মোদীর

শেষ আপডেট: 25 October 2018 11:31

দ্য ওয়াল ব্যুরো : এনডিএ সরকারের বিরুদ্ধে যখন কয়েকজন শিল্পপতিকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলছেন বিরোধীরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর গলায় সওয়াল করলেন শিল্পপতিদের পক্ষে। বুধবার তিনি বলেন, আমাদের দেশে শিল্পপতি ও ব্যবসায়ীদের ভাবমূর্তিতে কালি ছেটায় বহু লোক। তারা কেন এমন করে জানি না।  শিল্পপতিদের গালাগালি দেওয়া ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তাঁরা যে শুধু কর দেন তাই নয়, সামাজিক কাজেও তাঁদের বিশেষ ভূমিকা আছে। তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের এক সভায় প্রধানমন্ত্রী বলেন, আমি দেখেছি প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি গুরুত্বপূর্ণ সামাজিক অবদান রেখেছে। তারা কর্মীদেরও সামাজিক কাজে উৎসাহ দেয়। এর আগে জুলাই মাসেও মোদী শিল্পপতিদের প্রশংসা করেন। তাঁর কথায়, শিল্পপতিদের সঙ্গে ছবি তুলতে আমি ভয় পাই না। দেশের উন্নয়নে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান আছে। অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, আমার আমলে অনেক বেশি মানুষ কর দিচ্ছেন।  কারণ তাঁরা মনে করেন, তাঁদের অর্থ যথাযথভাবে ব্যয় করা হবে।

```