
শেষ আপডেট: 26 August 2023 13:06
দ্য ওয়াল ব্যুরো: এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পেয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসের। তারা অবশ্য ভারতে পরের রাউন্ড খেলবে না নেমারের আল হিলালের মতো।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo makes hattrick) দারুণ ছন্দে। তিনি আল ফায়েতের বিরুদ্ধে সৌদি লিগের ম্যাচে ফের হ্যাটট্রিক করলেন। এই নিয়ে ফুটবল জীবনে মোট ৬৩টি হ্যাটট্রিক করলেন সিআর সেভেন। পাশাপাশি দলের আরও এক মহাতারকা সাদিও মানে জোড়া গোল করেছেন।
অবশেষে সি আর সেভেন ছন্দে ফিরতেই দেখা গেল আল-নাসেরও ভাল খেলতে শুরু করেছে। ম্যাচে মানে প্রথম গোল দেন রোনাল্ডোর দেওয়া পাস থেকে। সেইসময় খেলার বয়স ২৫ মিনিট। রোনাল্ডোর প্রথম গোল খেলার ৩৮ মিনিটে। বিপক্ষের জাল ভেদ করে গোল দিয়েছেন পর্তুগিজ তারকা।
খেলার ৫৫ মিনিটের মাথায় ফের গোল করেন রোনাল্ডো। তিনি যেভাবে একক প্রচেষ্টায় বিপক্ষের ডিফেন্ডারদের নাস্তানাবুদ করে গোল করেছেন, তাতে ফুটবল বিশেষজ্ঞরা আশার আলো দেখছেন। ৮১ মিনিটে সাদিও মানে গোল করে নিজের কোটা সম্পূর্ন করেছেন। সেনেগাল তারকাও ছিলেন দুরন্ত মেজাজে। খেলার ইনজুরি টাইমে গোল করে রোনাল্ডো নিজের হ্যাটট্রিক পূরণ করেছেন। এই জয়ের ফলে আল নাসের সৌদি লিগে দশম স্থানে উঠে এল।
‘ভাই ডায়েট করছ কারা?’ জিম পার্টনারদের প্রশ্ন করে কেক খাওয়ালেন ধোনি