Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোনাল্ডোর 'জল খাও' মন্তব্যের জের, চরম আর্থিক ক্ষতির মুখে কোকা-কোলা

দ্য ওয়াল ব্যুরো: কোনও বিষোদগার করেননি। স্রেফ কোল্ড ড্রিঙ্ক ছেড়ে সকলকে জল খাওয়ার পরামর্শ দিয়েছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর তাতেই ব্যাপক আর্থিক লোকসানের মুখে পড়ল নরম পানীয় প্রস্তুতকারক সংস্থা কোকা-কোলা। স্পেনের সংবাদসংস্থা 'মার্ক

রোনাল্ডোর 'জল খাও' মন্তব্যের জের, চরম আর্থিক ক্ষতির মুখে কোকা-কোলা

শেষ আপডেট: 15 June 2021 17:18

দ্য ওয়াল ব্যুরো: কোনও বিষোদগার করেননি। স্রেফ কোল্ড ড্রিঙ্ক ছেড়ে সকলকে জল খাওয়ার পরামর্শ দিয়েছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর তাতেই ব্যাপক আর্থিক লোকসানের মুখে পড়ল নরম পানীয় প্রস্তুতকারক সংস্থা কোকা-কোলা। স্পেনের সংবাদসংস্থা 'মার্কা'-র হিসেব অনুযায়ী, ক্ষতির পরিমাণ প্রায় ৪ বিলিয়ন ডলার!   আজ হাঙ্গেরির বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছেন সিআর সেভেন। গতকাল ছিল সাংবাদিকদের মুখোমুখি হওয়ার দিন। কিন্তু প্রেস মিটের আগে টেবিলে রাখা কোকের বোতল দেখেই বিরক্ত হন তিনি৷ তারপর কোল্ড ড্রিঙ্কের বোতল দু'টি সরিয়ে জলের বোতল তুলে ধরেন রোনাল্ডো৷ আর জানান, 'আগুয়া'। পর্তুগিজ ভাষায় যার অর্থ জল।   এর ঠিক আধ ঘণ্টার মধ্যে কোকা-কোলার শেয়ারের দাম হু হু করে নামতে থাকে। এক ঝটকায় স্টক মার্কেটে সংস্থার মূল্য ২৪২ বিলিয়ন ডলার থেকে কমে দাঁড়ায় ২৩৮ বিলিয়ন ডলার। শতাংশের হিসেবে এই পতন প্রায় ১.৬%।   অথচ গোড়ার ছবিটা মোটেও এমনটা ছিল না৷ মার্কার রিপোর্ট বলছে, বুদাপেস্টের পুসকাস স্টেডিয়ামের কনফারেন্স রুমে কোচ ফার্নান্দো সান্টোসকে নিয়ে রোনাল্ডো যখন ঢুকছেন, তখনও কোকা-কোলার প্রতিটি শেয়ার চলছিল ৫৬.১০ ডলারে। ইউরোপের ঘড়ির কাঁটায় সময় তখন বিকেল তিনটে। আর এর ঠিক আধঘণ্টা বাদেই তা কমে দাঁড়ায় শেয়ারপিছু ৫৫.২২ ডলার৷   অন্যদিকে কোকের এই আর্থিক ধাক্কা এবং রোনাল্ডোর স্বাস্থ্য-সচেতন বক্তব্য নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছে উয়েফা। ১৯৮৮ সাল থেকে তাদের ব্যবসায়িক সহযোগী এই সংস্থা। ডেইলি মেলের অনুমান, রোনাল্ডোর মন্তব্য যতই যুক্তিযুক্ত হোক না কেন, তাতে উয়েফা কর্তৃপক্ষের খুশি হওয়ার সম্ভাবনা খুব একটা নেই।   

```