
শেষ আপডেট: 4 June 2023 13:34
দ্য ওয়াল ব্যুরো: চিকেনের নাম শুনলেই জিভে জল আসে অনেকের। বিকেলের দিকে ক্রিস্পি চিকেন উইংস খেতে ইচ্ছে হয় মাঝেমধ্যেই। তবে এই গরমে চিকেন খেতে ইচ্ছে করলেও সবসময় তো আর কেএফসি যাওয়া সম্ভব হয় না। তাছাড়া দোকানে অনেক দাম দিয়ে চিকেনের পদ খেতেও অনীহা বোধ করেন অনেকে।
অথচ বাড়িতে হঠাৎ অতিথি এসে পড়লে চিকেনের সুস্বাদু এই পদ খাওয়ালে সম্মান রক্ষা হয়। অনলাইনে এই খাবার অর্ডার দিলে তা এসে পৌঁছাতে পৌঁছাতে হয়তো অতিথির বাড়ি যাওয়ার সময় হয়ে গেল! সেক্ষেত্রে চটজলদি ক্রিস্পি চিকেন উইংস বানানোর রেসিপিটা জানা থাকলে বাজিমাৎ দুই ক্ষেত্রেই। আপনার রান্নার হাতযশও হল আবার অতিথির সামনে বজায় রইল সম্মানও।
এই ৫ সহজ উপায়ে তৈরি করুন ক্রিস্পি চিকেন উইংস
১. ফ্রিজ থেকে মাংস বের করে আগে ভাল করে জল ঝরিয়ে নিন। এরপর ছোট ছোট টুকরো করে কাটুন মাংসের পিসগুলো।
২. মাংসের পিসগুলোতে ময়দা, কর্ণ ফ্লাওয়ার এবং বেকিং পাউডার এবং মশলা দিয়ে ভাল করে মাখিয়ে তৈরি করুন পুরু আস্তরণ। চাইলে ফেটানো ডিমের সাদা অংশে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে পারেন।
৩. কড়াইতে তেল দিয়ে তাতে ছেড়ে দিন চিকেনের পিসগুলি। মাঝামাঝি আঁচে ভাল করে ভাজুন সেগুলিকে।
৪. চিকেনের পিসগুলি লাল হয়ে এলে সেগুলি তুলে নিন তেল ছেঁকে নিয়ে। একটি পাত্রে রেখে টিস্যু পেপার দিয়ে মুছে নিন চিকেনের অবশিষ্ট তেল
৫. সুন্দর প্লেটে টম্যাটো সস অথবা মেয়োনিজ সহযোগে গরম গরম পরিবেশন করুন ক্রিস্পি চিকেন উইংস।
মাত্র ১৫ মিনিটে কিভাবে বানাবেন ভ্যানিলা আইসক্রিম? রইল রেসিপি