Credit Card: ক্রেডিট কার্ডের বিলিং সাইকেল বদলানোর সুযোগ পাবেন গ্রাহকরা, আরবিআইয়ের একগুচ্ছ নতুন নিয়ম
দ্য ওয়াল ব্যুরো: ক্রেডিট (Credit Card) এবং ডেবিট কার্ড নিয়ে সাধারণ মানুষের হয়রানির শেষ নেই। প্রায়ই অভিযোগ আসে প্রতারণা ও নানা সমস্যার। এবার ক্রেডিট ও ডেবিট কার্ডের ইস্যু সংক্রান্ত নতুন নির্দেশিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক। জারি করা হল ক্র
শেষ আপডেট: 6 May 2022 04:58
দ্য ওয়াল ব্যুরো: ক্রেডিট (Credit Card) এবং ডেবিট কার্ড নিয়ে সাধারণ মানুষের হয়রানির শেষ নেই। প্রায়ই অভিযোগ আসে প্রতারণা ও নানা সমস্যার। এবার ক্রেডিট ও ডেবিট কার্ডের ইস্যু সংক্রান্ত নতুন নির্দেশিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক। জারি করা হল ক্রেডিট কার্ড, বিলিং সংক্রান্ত নতুন নিয়ম। ১ জুলাই থেকে কার্যকর হবে এই সব বিধি।
কী কী নিয়ম (Credit Card), জেনে নিন।
- প্রথমত, কার্ড-ইস্যুকারীরা ইস্যু করা সমস্ত ক্রেডিট কার্ডের (Credit Card) জন্য কোনও নির্দিষ্ট বিলিং চক্র অনুসরণ করে না। এই বিষয়টি আরও নমনীয় করতে চলেছে আরবিআইয়ের নির্দেশ। জানা গেছে কার্ড ইউজারদের তাঁদের সুবিধা অনুযায়ী ক্রেডিট কার্ডের বিলিং সাইকেল পরিবর্তন করার এককালীন সুযোগ দেওয়া হবে।
- দ্বিতীয়ত, কার্ড-ইস্যুকারী সংস্থাই নিশ্চিত করবে, যে গ্রাহককে তাঁর বিল বা স্টেটমেন্ট পাঠাতে কোনও দেরি হচ্ছে না। গ্রাহকের কাছে সুদ নেওয়া শুরু হওয়ার আগে অর্থ দেওয়ার জন্য অন্তত ১৫ দিন সময় দিতে হবে। দেরি করে বিল আসার ঘনঘন অভিযোগ এড়ানোর জন্য, গ্রাহকের স্পষ্ট সম্মতিতে ইন্টারনেট বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিল এবং অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেওয়ার কথা বিবেচনা করতে হবে।
- তৃতীয়ত, কার্ড-ইস্যুকারীদের (Credit Card) নিশ্চিত করতে হবে যে, ভুল বিল দেওয়া হবে না। যদি কোনও গ্রাহক কোনও বিলের বিরুদ্ধে প্রতিবাদ করেন উপযুক্ত প্রমাণ সহকারে, সেক্ষেত্রে কার্ড দেওয়া সংস্থাকে ব্যাখ্যা দিতে হবে। সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে ডকুমেন্টেড প্রমাণও দিতে হবে বিলিংয়ের।
- চতুর্থত, কোনও গ্রাহক যদি অভিযোগ করেন তাঁর কার্ডে (Credit Card) জালিয়াতি হয়েছে, তাহলে সেই লেনদেনের উপর ততদিন কোনও চার্জ ধার্য করা যাবে না, যতদিন না জালিয়াতির অভিযোগের সমাধান হচ্ছে।
জাতীয় স্তরে সোনা, ব্রোঞ্জ জয় মালদহের বধূ তনুশ্রীর! মাস্টার্স অ্যাথলেটিক্সে দুরন্ত সাফল্য