Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জোশীমঠের পর কর্ণপ্রয়াগে ৫০টি বাড়িতে ফাটল! স্বর্গের পথে মহা বিপর্যয়

দ্য ওয়াল ব্যুরো: জোশীমঠের (Joshimath) পর এবার আতঙ্ক ছড়াল উত্তরাখণ্ডের চামোলী জেলারই আর এক প্রান্ত কর্ণপ্রয়াগে (Karnaprayag)। সেখানেও একের পর বাড়িতে ফাটল (Crack) দেখা দিয়েছে। যা নিয়ে উদ্বেগ বেড়েছে সেখানকার সাধারণ বাসিন্দা থেকে শুরু করে স্থা

জোশীমঠের পর কর্ণপ্রয়াগে ৫০টি বাড়িতে ফাটল! স্বর্গের পথে মহা বিপর্যয়

শেষ আপডেট: 12 January 2023 02:33

দ্য ওয়াল ব্যুরো: জোশীমঠের (Joshimath) পর এবার আতঙ্ক ছড়াল উত্তরাখণ্ডের চামোলী জেলারই আর এক প্রান্ত কর্ণপ্রয়াগে (Karnaprayag)। সেখানেও একের পর বাড়িতে ফাটল (Crack) দেখা দিয়েছে। যা নিয়ে উদ্বেগ বেড়েছে সেখানকার সাধারণ বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় পুরসভার। সূত্রের খবর, কর্ণপ্রয়াগের প্রায় ৫০টি বাড়িতে ফাটল লক্ষ্য করা গেছে। এমনকী কোথাও কোথাও ছোটখাটো ধসও নেমেছে।

জানা গেছে, কর্ণপ্রয়াগের এই ঘটনার পর বহুগুণা নগরের বহু পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীর সরকারের কাছে সাহায্যও চেয়েছে স্থানীয় পুরসভা। তবে এখনও কর্ণপ্রয়াগের মেইন মাণ্ডি, অর্থাৎ প্রধান বাজার এলাকার ৩০টি পরিবার এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে।

অন্যদিকে, জোশীমঠের ফাটলও ক্রমশ বড় আকার ধারণ করছে। এই আতঙ্কের মধ্যেই একাধিক নির্মাণ ভাঙার কাজ শুরু করা হয়েছে প্রশাসনের তরফে। সূত্রের খবর, জোশীমঠে এখনও ৭০০-রকাছাকাছি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। এর মধ্যে মাত্র ৮০-৮১টি পরিবারকে অন্যত্র সরানো সম্ভব হয়েছে। কিন্তু বেশিরভাগ পরিবারই এখন বাড়িঘর ছেড়ে ওই কনকনে ঠান্ডার মধ্যে খোলা আকাশের নীচেই রাত কাটাচ্ছেন।

এদিকে বুধবারও ঘটনাস্থলে দাঁড়িয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত হতে বারণ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। তিনি বলেন, "আমরা সবাই জোশীমঠের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। উনিও জোশীমঠ নিয়ে নিশ্চয়ই কোনও উপায় বের করবেন। আমি তাঁর পাশে আছি।"

জোশীমঠের মতোই শিয়রে বিপদ এই পাঁচ জায়গারও, ভিলেন যেমন-তেমন পাহাড় কাটাই


```