Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শোভাযাত্রায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৫! ট্রাক্টর-ভর্তি বাজি ফেটে মর্মান্তিক দুর্ঘটনা

দ্য ওয়াল ব্যুরো: ধর্মীয় শোভাযাত্রায় তীব্র বাজি বিস্ফোরণে মৃত অন্তত ১৫ জন! আহত বহু। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের তরণতারণ জেলার পেহু গ্রামে। পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে নগরকীর্তন চলছিল শিখ ধর্মগুরু বাবা দীপ সিংহের জন্মদিন উপলক্ষে। সেখানেই

শোভাযাত্রায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৫! ট্রাক্টর-ভর্তি বাজি ফেটে মর্মান্তিক দুর্ঘটনা

শেষ আপডেট: 8 February 2020 14:47

দ্য ওয়াল ব্যুরো: ধর্মীয় শোভাযাত্রায় তীব্র বাজি বিস্ফোরণে মৃত অন্তত ১৫ জন! আহত বহু। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের তরণতারণ জেলার পেহু গ্রামে। পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে নগরকীর্তন চলছিল শিখ ধর্মগুরু বাবা দীপ সিংহের জন্মদিন উপলক্ষে। সেখানেই একটি ট্রাক্টরে রাখা ছিল বাজি। বহু মানুষের সমাগমের মধ্যে আচমকা বিস্ফোরণ ঘটে সেখানে। পঞ্জাবের ইনস্পেক্টর জেনারেল এসপিএস পারমের জানিয়েছেন, কোনও ভাবে আগুনের ফুলকি গিয়ে পড়ে বাজি-ভর্তি ট্রাক্টরটিতে। তা থেকেই বিপত্তি ঘটেছে বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, জখমদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে যত দ্রুত সম্ভব।
স্থানীয় সূত্রের খবর, আগে থেকেই নির্ধারিত ছিল এই অনুষ্ঠান। সেই উপলক্ষে শনিবার দুপুরে ধর্মীয় শোভাযাত্রা নিয়ে নগর কীর্তন করতে বেরিয়েছিল একটি ধর্মীয় সংস্থা। যোগ দিয়েছিলেন বহু স্থানীয় মানুষ। ঢাক-ঢোল-কাঁসর-ঘণ্টা বাজিয়ে কীর্তন করছিলেন তাঁরা। এসবের সঙ্গে সঙ্গে বাজিও ফাটানো হচ্ছিল শোভাযাত্রায়। সমস্ত বাজি একটি ট্রাক্টরে ভরে নিয়ে যাওয়া হচ্ছিল। কেউ কিছু বোঝার আগেই আচমকা ঝলকানি। সেই সঙ্গে চারদিক কেঁপে ওঠে তীব্র শব্দে। ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মৃত্যু হয় কমপক্ষে ১৫ জনের। জখম হন অনেেক। বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা।

```