
শেষ আপডেট: 3 August 2022 06:23
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় (Kolkata) উড়ালপুল (Bridge) ভেঙে (Crack) পড়ার ঘটনা কিছু নতুন নয়। এর আগে ভেঙে পড়া উড়ালপুলের ভয়াবহতা আজও ভোলেনি বাঙালি। আবারও আশঙ্কা তৈরি করছে উল্টোডাঙ্গা (Ultadanga bridge) উড়ালপুল।
ইএম বাইপাস থেকে লেকটাউন যাওয়ার পথে যে উড়ালপুল রয়েছে তার পিলারে ধরেছে ফাটল। স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরেই ব্রিজের পিলারে ফাটল দেখতে পান তাঁরা। আজ সকাল থেকে ওই ফাটল নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালে এই উড়ালপুলটি তৈরি করেছিল ম্যকিন টস বার্ন সংস্থা । ২০১১ সালের মার্চ মাসে ইএম বাইপাসমুখী উল্টোডাঙ্গা উড়ালপুলের একাংশ ভেঙে লরি পড়ে গিয়েছিল খালে। তারপর থেকে দীর্ঘদিন বন্ধ ছিল এই উড়ালপুল।
ফের ২০১৯ সালের ৯ জুলাই উড়ালপুলের পিআর ক্যাপে বড়োসড় ফাটল ধরা পড়ায় উড়ালপুলের উপর যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল।
উল্টোডাঙ্গা উড়ালপুলের ভারবহন ক্ষমতা পরীক্ষার জন্য ২০২১ সালে ১৮ নভেম্বর থেকে ২২ শে নভেম্বর পর্যন্ত বন্ধ ছিল ব্রিজ। সেই সময় কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথোরিটির ইঞ্জিনিয়াররা পরীক্ষা-নিরীক্ষা করে বলেন ব্রিজের অনেকাংশই দুর্বল। তাই ব্রিজের নিচে চারটি অস্থায়ী লোহার পিলার বসানো হয়।
এবার ব্রিজ থেকে লেকটাউনের দিকে নামার ১০০ মিটার আগে সেই লোহার পিলারের দু-দিকে ফাটল ধরায় চিন্তিত শহরবাসী।
জেল থেকে বেরিয়ে একই তরুণীকে ফের ধর্ষণ! ভিডিও করল বন্ধু, জব্বলপুরে নারকীয় ঘটনা