Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

কলতান গ্রেফতার হতেই সতর্ক সিপিএম, যা কথা সবই চলছে হোয়াটসঅ্যাপ কলে

অবশ্য কলতানের গ্রেফতারির তীব্র নিন্দা করেছে সিপিএম নেতৃত্ব। গোটা বিষয়টিকে 'অপরাধমূলক ষড়যন্ত্র' বলেই দাবি করা হয়েছে।

কলতান গ্রেফতার হতেই সতর্ক সিপিএম, যা কথা সবই চলছে হোয়াটসঅ্যাপ কলে

কলতান দাশগুপ্ত

শেষ আপডেট: 16 September 2024 00:31

দ্য ওয়াল ব্যুরো: অডিও ক্লিপ কাণ্ডে শনিবার সকালে বাম নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করে পুলিশ। সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই নেতার বিরুদ্ধে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এই আবহেই এবার কিছুটা সতর্ক সিপিএম।

সতর্ক বলার কারণ বিস্তর। বর্ধমানের এক সিপিএম নেতার সঙ্গে উত্তর হাওড়ার এক যুব নেতার হোয়াটসঅ্যাপে কথা হয়। আবার, অশোক ভট্টাচার্যের ঘনিষ্ঠ শিলিগুড়ির এক সিপিএম নেতাকে নাকি রবিবার সকালেই ফোন করেছিলেন হুগলির কোনও এক সিটু নেতা। সিকিম ঘুরতে যাওয়া নিয়ে তাঁদের মধ্যেও কথা হয় হোয়াটসঅ্যাপ কলে। 

শ্যামবাজারে নিজেদের ছাত্র-যুবদের অবস্থান মঞ্চের সামনেই সমাবেশের ডাক দিয়েছেন মিনাক্ষী মুখোপাধ্যায়রা। সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে সেই কারণে রবিবারের এই জমায়েতে কীভাবে সমর্থকদের নিয়ে যাওয়া-আসা হবে সে ব্যাপারেও শোনা যাচ্ছে, দক্ষিণবঙ্গের নেতারা হোয়াটসঅ্যাপ কল করে কথা বলছেন।

অর্থাৎ, কলতান গ্রেফতারের পর পরই যেভাবে দলের কর্মীরা সাবধানতা দেখাচ্ছেন তার থেকে ছবিটা পরিষ্কার যে নিশ্চয়ই পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছেন তাঁরা।  

অবশ্য কলতানের গ্রেফতারির তীব্র নিন্দা করেছে সিপিএম নেতৃত্ব। গোটা বিষয়টিকে 'অপরাধমূলক ষড়যন্ত্র' বলেই দাবি করা হয়েছে। সিপিএম নেতা মহম্মদ সেলিমের দাবি, 'জাস্টিস ফর আরজি কর' দাবিতে হওয়া গণআন্দোলনকে বদনাম করার চেষ্টা হচ্ছে বলেই স্পষ্ট ইঙ্গিত মিলছে।' 

তিনি আরও বলেন, 'তৃণমূল সরকার বিজেপির দেখানো পথে হাঁটছে। বক্তব্য, নকল ও জাল ইলেকট্রনিক 'প্রমাণের' ভিত্তিতে আন্দোলনকারীদের মিথ্যা অভিযোগে জেলে পাঠানো হয়েছিল দিল্লিতে। বাংলাতেও তাই করা হচ্ছে'।


```