Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

 সানস্ট্রোকে মৃত্যু সিপিএম কর্মীর, মে দিবসের পতাকা উত্তোলনের কর্মসূচিতে গিয়েছিলেন

গত কয়েকদিন ধরেই দাবদাহে পুড়ছে কলকাতা-সহ সারা রাজ্য। বুধবার সকাল থেকেও চড়ছিল পারদ। এবার গরমে সানস্ট্রোকে মৃত্যুর ঘটনা ঘটল রাজ্যে।

 সানস্ট্রোকে মৃত্যু সিপিএম কর্মীর, মে দিবসের পতাকা উত্তোলনের কর্মসূচিতে গিয়েছিলেন

সৌমিত্র রায়।

শেষ আপডেট: 1 May 2024 20:15

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই দাবদাহে পুড়ছে কলকাতা-সহ সারা রাজ্য। বুধবার সকাল থেকেও চড়ছিল পারদ। এবার গরমে সানস্ট্রোকে মৃত্যুর ঘটনা ঘটল রাজ্যে।

এদিন সকালে সানস্ট্রোকে আক্রান্ত হয়ে উত্তর ২৪ পরগনার বারাসতের হেলাবটতলা সংলগ্ন শালবাগান দু'নম্বর গেটের সামনে মৃত্যু হল এক সিপিএম কর্মীর। মৃত ব্যক্তির নাম সৌমিত্র রায়। শালবাগান এলাকাতেই তাঁর বাড়ি।

দলীয় সূত্রের খবর, এদিন এলাকায় মে দিবসের পতাকা উত্তোলনের কর্মসূচি ছিল। স্থানীয় সিপিএম নেতা মিন্টু আচার্য জানান, "সকাল থেকে দলের কর্মসূচির জন্য অনেক দৌড়ঝাঁপ করেন সৌমিত্র। সকাল ৯টা নাগাদ পতাকা তোলার কথা ছিল। কাজ শেষ করে গাছতলায় এসে দাঁড়ায় সৌমিত্র। আচমকা মাথা ঘুরে পড়ে যায়।"

সঙ্গে সঙ্গে ভ্যানে করে কর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার কিছু পরে মৃত্য়ু হয ওই বিজেপি কর্মীর। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে তীব্র গরম। মঙ্গলবার ইতিহাস ছুঁয়েছে কলকাতার গরম। সর্বকালীন রেকর্ড ভেঙে তিলোত্তমার পারদ ৪৩ ডিগ্রিতে পৌঁছয়। কলকাতা ছাড়াও বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। বুধবারও একই পরিস্থিতি ছিল দুপুর পর্যন্ত। বিকেলের পর থেকে অবশ্য পূর্ব মেদিনীপুর-সহ কয়েকটি এলাকায় কালবৈশাখীর দেখা মিলেছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে দিঘা-সহ জেলার বেশ কিছু এলাকায়।


```