Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কী বলেছেন কেরলের রাজ্যপাল যে চটে লাল সিপিএমের পলিটব্যুরো

দ্য ওয়াল ব্যুরো: কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের (Arif Mohammed Khan) সঙ্গে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) বিবাদ লেগেই আছে। হামেশাই একে অপরকে নিশানা করে 'বাক্য বোমা' ছোড়েন। বিদেশ সফরে থাকা পিনারাইয়ের হয়ে এবার রাজ্যপ

কী বলেছেন কেরলের রাজ্যপাল যে চটে লাল সিপিএমের পলিটব্যুরো

শেষ আপডেট: 17 October 2022 15:18

দ্য ওয়াল ব্যুরো: কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের (Arif Mohammed Khan) সঙ্গে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) বিবাদ লেগেই আছে। হামেশাই একে অপরকে নিশানা করে 'বাক্য বোমা' ছোড়েন। বিদেশ সফরে থাকা পিনারাইয়ের হয়ে এবার রাজ্যপালকে জবাব দিল তাঁর পার্টি।

নয়া বিবাদের সূত্রপাত কেরলের রাজ্যপালের প্রেস সচিবের একটি টুইট। তাতে আরিফ মহম্মদের বক্তব্য হিসাবে জানানো হয়, রাজ্যপাল জানিয়েছেন, কোনও মন্ত্রী এরপর রাজ্যপাল সম্পর্কে অবমাননাকর মন্তব্য করলে তিনি সেই মন্ত্রীর প্রতি তাঁর সন্তুষ্টি প্রত্যাহার (Withdrawal of Pleasure) করে নেবেন।

https://twitter.com/KeralaGovernor/status/1581884148926468096

সিপিএম পলিটব্যুরোর বক্তব্য, রাজ্যপালের এই মন্তব্যের অর্থ তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে মনে করলে সংশ্লিষ্ট মন্ত্রীকে তিনি বরখাস্ত করতে পারেন। কিন্তু এমন স্বৈরাচারমূলক ক্ষমতা দেশের সংবিধান রাজ্যপালদের দেয়নি। এই মন্তব্য করে আরিফ মহম্মদ খান তাঁর রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং কেরলের বাম গণতান্ত্রিক সরকারের প্রতি প্রতিহিংসার মনোভাব প্রকাশ করেছেন।

আসলে সংবিধানে মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের প্রতি রাজ্যপালের আস্থা, সন্তুষ্টির প্রশ্নটি আলংকারিক এবং আনুষ্ঠানিক। মন্ত্রীরা মুখ্যমন্ত্রী এবং বিধানসভার কাছে জবাবদিহি করতে বাধ্য। মুখ্যমন্ত্রী মনে করলে কোনও মন্ত্রীকে সরিয়ে দিতে পারেন অথবা পদত্যাগ করতে বলতে পারেন। মুখ্যমন্ত্রী না চাইলে রাজ্যপাল সরাসরি কোনও মন্ত্রীকে সরিয়ে দিতে বা পদত্যাগ করতে বলতে পারেন না। পদত্যাগপত্র গ্রহণও মুখ্যমন্ত্রীর সুপারিশ সাপেক্ষ। মুখ্যমন্ত্রী বিজয়ন নিজেও পলিটব্যুরোর সদস্য।

সিপিএম পলিটব্যুরো (CPM Politburo) তাই রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছে। বলেছে রাষ্ট্রপতির উচিত রাজ্যপালকে সতর্ক করা, এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে।

মোদীর গুজরাতে ‘ফ্রি কা রাবড়ি’, ভোটের মুখে পরিবার পিছু দুটো করে সিলিন্ডার


```