Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ভোটের দামামা বাজতেই অশান্ত গলসি, সিপিএম নেতার গাড়ি-বাড়িতে ভাঙচুর

লোকসভা ভোটের দামামা বাজতেই অশান্ত হল গলসি। সিপিএমের এরিয়া কমিটির সদস্যর বাড়ি-গাড়ি, ট্রাক্টর ও যাত্রীবাহী বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে।

ভোটের দামামা বাজতেই অশান্ত গলসি, সিপিএম নেতার গাড়ি-বাড়িতে ভাঙচুর

শেষ আপডেট: 18 March 2024 19:37

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: লোকসভা ভোটের দামামা বাজতেই অশান্ত হল গলসি। সিপিএমের এরিয়া কমিটির সদস্যর বাড়ি-গাড়ি, ট্রাক্টর ও যাত্রীবাহী বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে গলসির ২ নম্বর ব্লকের মহড়া গ্রামে উত্তেজনা ছড়ায়। ঘটনা পর থেকে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে সেখানে। 

কী কারণে এই ভাঙচুর চালানো হল? তার উত্তর সিপিএমের জেলা কমিটির সম্পাদক সৈয়দ হোসেনের অভিযোগ, সিপিএম কর্মীরা যাতে লোকসভা ভোটের প্রচার না করতে পারে এবং গ্রামে ভোটারদের সন্ত্রস্ত করতে এই হামলা চালানো হয়েছে। যদিও গলসি ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি সেখ সাবিরউদ্দিন বলেন, "ওটা ওদের পারিবারিক ঝামেলা। দীর্ঘদিন ধরে চলছিল। যারা দোষী তাদের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে।"

সিপিএমের এরিয়া কমিটির সদস্যর বিশ্বজিৎ চৌধুরীর পরিবারের লোকেদের অভিযোগ, পুরনো একটি মামলাকে ঘিরে ঘটনার সূত্রপাত হয়। সেটি তুলে নেওয়ার জন্য চাপ আসছিল। না তোলায় রাতে আচমকা বাড়িতে ইট, পাটকেল ছোড়া হয়। পরে স্থানীয় তৃণমূল নেতা অমরনাথ চৌধুরীর নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল তাদের বাড়িতে রড, লাঠি বাঁশ, ভোজালি নিয়ে হামলা চালায়। ঘটনায় তাঁদের পরিবারের বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে রাতেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

অমরনাথ চৌধুরী পরিবারের পাল্টা দাবি, এটা পুরনো পারিবারিক ঝামেলা। তাদের বাড়িতেই প্রথমে হামলা চালিয়েছে বিশ্বজিৎ চৌধুরী পরিবারের লোকজন। দোষ ঢাকতে নিজেদের গাড়িতে ও বাড়িতে নিজেরাই ভাঙচুর চালিয়েছে তারা। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।


```