Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দীর্ঘ অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত বাম আমলের মন্ত্রী নারায়ণ বিশ্বাস

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাস। মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় এসএসকেএম হাসপাতালে তাঁর জীবনাবসান হয়।

দীর্ঘ অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত বাম আমলের মন্ত্রী নারায়ণ বিশ্বাস

শেষ আপডেট: 5 December 2023 12:58

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাস। দীর্ঘদিন ধরে তিনি লিভারের অসুখে ভুগছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় এসএসকেএম হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। বর্তমানে তিনি সিপিএম-এর দক্ষিণ দিনাজপুর জেলার সম্পাদক পদে ছিলেন। 

 সিপিএম সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরে এসএসকেএম থেকে প্রথমে প্রয়াত নেতার দেহ আলিমুদ্দিনে রাজ্য দফতরে নিয়ে যাওয়া হবে। তারপর সড়কপথে দেহ নিয়ে যাওয়া হবে বালুরঘাটে। বুধবার সিপিএমের জেলা দফতর ও গঙ্গারামপুরের দলীয় কার্যালয় হয়ে সকাল ১১টায় মালদহ মেডিক্যাল কলেজে প্রাক্তন মন্ত্রীর দেহ দান করা হবে। নারায়ন বিশ্বাসের পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর অঙ্গদান করা হবে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাশাপাশি এসএসকেএম হাসপাতালে তাঁর চক্ষু দান করা হয়েছে।

সাতের দশকের গোড়ায় কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে সিপিএমের দলীয় সদস্যপদ পেয়েছিলেন নারায়ণবাবু। ১৯৯৩-১৯৯৮ পর্যন্ত তিনি দক্ষিণ দিনাজপুরের জেলা সভাধিপতি ছিলেন। এরপর ২০০১-২০১১ বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভার সদস্য ছিলেন। 

 দীর্ঘদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলা সহ গঙ্গারামপুরের লড়াকু নেতা হিসেবেই পরিচিত ছিলেন নারায়ণ বিশ্বাস। তার মৃত্যুতে একটি যুগের অবসান হল বলে মনে করছেন রাজনীতিবিদরা। বর্ষীয়ান নেতার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দক্ষিণ দিনাজপুর জেলা। সাত সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থক ও পদস্থ নেতৃত্ব সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন মন্ত্রীর প্রতি শোকবার্তা জানিয়েছেন।


```