Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিপিএম-এর কোনও কাজ নেই, খালি চাকরি থেকে বরখাস্ত করার চেষ্টা করে: অরূপ রায়

আইনজীবী তথা বামনেতা বিকাশ ভট্টাচার্যকেও কটাক্ষ করতে ছাড়েননি মন্ত্রী। তিনি আরও বলেন, "বিকাশবাবুর কোনও কাজ নেই। তাই তিনি সারাদিন সেই কাজ নিয়ে লেগে থাকেন।"

সিপিএম-এর কোনও কাজ নেই, খালি চাকরি থেকে বরখাস্ত করার চেষ্টা করে: অরূপ রায়

মন্ত্রী অরূপ রায়

শেষ আপডেট: 5 April 2025 12:52

দ্য ওয়াল ব্যুরো: যোগ্য-অযোগ্যদের বাছাই করতে না পারার কারণেই সুপ্রিম কোর্টের (Sipreme Court) রায়ে চাকরি গেছে ২৬ হাজার জনের। আর এর জন্য সিপিএম (CPIM)-কেই দুষলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। 

শনিবার ওষুধের মূল্যবৃদ্ধি এবং রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মিছিল করে তৃণমূল। সেই মিছিল থেকেই অরূপ বলেন, "সিপিএম-এর কোনও কাজ নেই। ওরা খালি চেষ্টা করে যাঁদের নিয়োগ হয়েছে তাঁদের কীভাবে চাকরি থেকে বরখাস্ত করা যায়। এই করেই অনেক যোগ্য এবং মেধাবীদের চাকরি চলে গেছে।" 

আইনজীবী তথা বামনেতা বিকাশ ভট্টাচার্যকেও কটাক্ষ করতে ছাড়েননি মন্ত্রী। তিনি আরও বলেন, "বিকাশবাবুর কোনও কাজ নেই। তাই তিনি সারাদিন চাকরি খাওয়ার কাজ নিয়ে লেগে থাকেন।"

বস্তুত, কলকাতা হাইকোর্টের রায়ই বজায় রেখেছে সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগকে অবৈধ আখ্যা দিয়ে পুরো প্যানেল বাতিলের নির্দেশ এসেছে। শীর্ষ আদালতের রায়ে শুধু চাকরি বাতিল নয়, মাইনে ফেরত এবং পুনরায় পরীক্ষা নেওয়ার একাধিক নির্দেশ ও শর্তও জুড়ে দেওয়া হয়েছে।

২০১৬ এসএসসি-র শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই মামলায় কলকাতা হাইকোর্ট সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দিয়েছিল। এর ফলে চাকরি হারান ২৫ হাজার ৭৫৩ জন। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

এছাড়া আলাদা করে মামলা করে রাজ্যের শিক্ষা দফতর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদও। দফায় দফায় মামলা করেন চাকরিহারারাও। এর আগে সুপ্রিম কোর্ট চাকরি বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। বৃহস্পতিবার চূড়ান্ত রায় দেয় শীর্ষ আদালত। 


```